ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের একতরফাভাবে অন্য দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়। বিরোধ নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
চীনের উপ-রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক আইন মেনে বড় দেশগুলোর দায়িত্বশীল আচরণ বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, স্বাধীনতা ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
ফিলিস্তিন ও গাজার ভবিষ্যৎ প্রসঙ্গে হান ঝেং বলেন, নিজেদের দেশ পরিচালনার অধিকার ফিলিস্তিনিদেরই থাকতে হবে। এই নীতির ভিত্তিতে পশ্চিম তীরের উন্নয়ন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দ্রুত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে ফিরে যাওয়ার ওপরও জোর দেন চীনের এই নেতা।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সরবরাহব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন হান ঝেং।
বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও বক্তব্য দেন তিনি। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় চীন নিজস্ব উদ্যোগে কাজ করে যাচ্ছে বলে জানান। পাশাপাশি কিউবার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও হুমকি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে হান ঝেং বলেন, এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার মানুষের কল্যাণে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডিজিটাল বৈষম্য কমিয়ে বিশ্বের সব মানুষের জন্য প্রযুক্তিগত সুযোগ আরও সমান করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
৬ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
৬ ঘন্টা আগে
হরমুজ প্রণালি খোলার পরিকল্পনা খামেনির সঙ্গে সমন্বিত: পেজেশকিয়ান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার নতুন পরিকল্পনা ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ...
৬ ঘন্টা আগে
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের সিদ্ধান্ত: যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের সরকারের-এমন অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেটিকে দুই দেশের সম্পর্কের বড় ‘অস্বস্তির কারণ’ হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন। সংকট সমাধানে বাংলাদেশ...
১২ ঘন্টা আগে
