খেলাধুলা

লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

স্পোর্টস ডেস্ক

৫ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে অভিষেক, সতীর্থদের সঙ্গে যোগাযোগ এবং পরিবার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন শুকি।

প্রশ্ন: জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে। নিজের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?

শুকি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্সের কথা বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে।

আমি আমার ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা কিংবা অ্যাসিস্টের মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই।

প্রশ্ন: ভেবেছিলেন প্রথম ম্যাচেই লাল-সবুজ জার্সি পরে মাঠে নামবেন?

শুকি ইতোফুসা: আমি আসলে কখনো এভাবে ভাবিনি যে গতকালই আমার অভিষেক হয়ে যাবে। তবে দেশের হয়ে লড়াই করার জন্য আমি প্রস্তুত ছিলাম।

প্রশ্ন: সতীর্থরা জাপানি বলতে পারেন না। তাদের সঙ্গে কীভাবে যোগাযোগ করেন?

শুকি ইতোফুসা: আমি জানি, তারা জাপানি বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি কিংবা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করেন, যতটুকু আমি বুঝতে পারি। কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখেন এবং আমার সঙ্গে কথা বলেন। তাই এখন মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা আমি খুব উপভোগ করছি। কোনো সমস্যা হচ্ছে না।

প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন। তাদের মিস করেন?

শুকি ইতোফুসা: বাংলাদেশের হয়ে খেলা একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন। একই সঙ্গে এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনবে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনো সমস্যা নয়।

প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলেন?

শুকি ইতোফুসা: শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা বলেন। বাসার বাকি সদস্যরা, অর্থাৎ আমরা জাপানি ভাষাতেই কথা বলি।


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৩ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৩ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৪ দিন আগে


জাপানকে ২ রানে হারল ভারত
জাপানকে ২ রানে হারল ভারত

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জাপানকে মাত্র ২ রানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আগে ব্যাট করে ৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৩২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৩ উইকেটে ৩০ রানেই থামে জাপানের ইনিংস।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে ৫ ওভারে আনা হয়। আন্তর্জাতিক...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom