মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মেসির মালিকানায় আসার মাধ্যমে এলদেনসের ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প শুরু হচ্ছে।
বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ গ্রুপো টিএইচের মালিকানাধীন। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও এই গ্রুপের ক্লাব রয়েছে। তবে মেসির কাছে মালিকানা হস্তান্তরের চুক্তিটি এখনো স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এলদেনসে মেসির মালিকানাধীন স্পেনের দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা কিনেছিলেন তিনি। তবে কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ে থাকায় এলদেনসের সঙ্গে তার মালিকানা নিয়ে তাৎক্ষণিক কোনো সাংগঠনিক জটিলতার আশঙ্কা নেই।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে ওঠে। তবে ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে ক্লাবটি। এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে তারা
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
২ ঘন্টা আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ দিন আগে
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে
২ দিন আগে
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৫ দিন আগে
