হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির আব্দুল কাদির ভূঁঞা প্রতিবেদন দাখিল করতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, হাদি হত্যা মামলায় গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তবে অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
অভিযোগপত্রে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়। এতে হাদিকে হত্যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনি গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৪ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা করেন। পরে এতে দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়। প্রথমে থানা পুলিশ এবং পরে ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে। ডিবির দেওয়া অভিযোগপত্রে বাদী নারাজি দেওয়ার পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে যায়।
সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এবার ৩ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হলো।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
২ দিন আগে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
২ দিন আগে
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...
৪ দিন আগে
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে
৪ দিন আগে
