জাতীয়

পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে রাজধানীতে আর ককটেল বিস্ফোরণ হবে না। এ বক্তব্য ককটেল হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত বা স্বীকারোক্তি কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা বিষয়টি বিশ্লেষণ করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বলছেন, নয় দলের নয় দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে কী বোঝা যায়? দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে?’

তিনি আরও বলেন, আগে ১১ দল ছিল, তবে চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় জোটের সংখ্যা এখন নয়টিতে দাঁড়িয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে দফার সংখ্যাও নয়টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন ওই নয় দফা মেনে নিলে আর কোনো ঠুস-ঠাস হবে না-এটাই তো তাঁর বক্তব্য। এসব বক্তব্যের মধ্য দিয়েই তারা নিজেরাই প্রমাণ করছেন কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।’

তবে পাটওয়ারীর বক্তব্যের সরাসরি জবাব দিতে চান না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ওই পর্যায়ের লোকের ভারসাম্যহীন ও অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।’

এর আগে ২১ সেপ্টেম্বর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির কর্মসূচি শেষে পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর ককটেল ফুটবে না। তাঁর বক্তব্যের পর রাজধানীর সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিলেন ডিএমপির এক যুগ্ম কমিশনার।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

২০ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

২১ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

২২ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom