রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
সানজিদা ইসলাম তুলি বলেন, ‘অন্যায় তো অন্যায়ই। এটা আওয়ামী লীগ, জামায়াত কিংবা বিএনপি-যার নাম ব্যবহার করেই করা হোক না কেন, কোনো অন্যায়কারীকেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।’
তিনি বলেন, সেবামূলক এই প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় জামায়াত বা আওয়ামী লীগের কোনো পরোক্ষ ইন্ধন কাজ করেছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জনসমক্ষে আনা উচিত। একই সঙ্গে কোনো অবস্থাতেই অপরাধীকে ছাড় দেওয়া বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে হামলা ও ভবন ধ্বংসের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হলেও মা ও শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংসদ সদস্য।
তুলি বলেন, মিরপুর-১ নম্বরের রুহানী টাওয়ারে একটি কার্যালয় রয়েছে। শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে রাড্ডা ক্লিনিকের সংশ্লিষ্টদের ওই কার্যালয়ে সাময়িকভাবে সেবা পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও জরুরি স্বাস্থ্যসেবা, বিশেষ করে শিশুদের টিকাদান কার্যক্রম যেন বন্ধ না হয়, সে বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
৮ ঘন্টা আগে
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে
১৩ ঘন্টা আগে
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা
১৮ ঘন্টা আগে
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে...
১ দিন আগে
