দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন মুসলমানদের ধর্মীয় অনুষঙ্গ দাড়ি নিয়ে ‘দাড়িওয়ালাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এ ধরনের স্লোগান দিয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে বিষয়টি প্রকাশ পেয়েছে। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় সংস্কৃতি কিংবা ধর্মীয় অনুষঙ্গ নিয়ে অবমাননাকর, কটাক্ষপূর্ণ বা উসকানিমূলক বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক মতবিরোধের কারণে কারও ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুষঙ্গকে কটাক্ষ করা উচিত নয়। দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করা রাজনৈতিক নেতাকর্মীসহ সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এ ধরনের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সংযত হওয়া প্রয়োজন। বিশেষ করে ধর্মীয় বিষয় নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রত্যেক রাজনৈতিক নেতাকর্মীকে সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে তার এ ধৃষ্টতাপূর্ণ ও বিতর্কিত স্লোগানের জন্য দেশবাসী এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় অনুষঙ্গ নিয়ে এ ধরনের কটাক্ষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপির হাইকমান্ডেরও এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করা প্রয়োজন। তাদের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের একজন নেতার এমন বক্তব্যের বিষয়ে বিএনপির অবস্থান কী—তা স্পষ্ট করা উচিত। বিএনপির পক্ষ থেকে দ্রুত ও পরিষ্কার অবস্থান জানানো না হলে স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন দেখা দিতে পারে, দলটি কি যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এ ধরনের স্লোগান ও বক্তব্যকে সমর্থন করে কি না।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবেশে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক নেতাকর্মীদের এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত, যা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে কিংবা সমাজে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।
তিনি বিএনপির হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের অস্পষ্টতা না রেখে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বক্তব্যের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের শান্তি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
২ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
২ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৩ দিন আগে
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...
৪ দিন আগে
