বানিজ্য

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৫ হাজার ৯০০ কোটি টাকা

ছবি: সংগৃহীত


২০২৫-২৬ অর্থবছরে ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। আগের অর্থবছরের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। একই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও অনুমোদন করা হয়।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে ঋণ ব্যবস্থাপনা ও সুদ আয় বৃদ্ধিকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক খাতে তারল্যসংকট থাকায় বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের সুদ আয় বেড়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করা রয়েছে। সেখান থেকেও ভালো আয় হয়েছে বলে জানা গেছে। এসব কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে।

অর্থনীতিবিদরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও তদারকি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করাই এর প্রধান দায়িত্ব।

তাদের মতে, অর্থনীতি ও ব্যাংক খাতের নানা সংকটের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে। তাই মুনাফা অর্জনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক যেন তার মূল দায়িত্ব ও লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, সেদিকে নজর রাখা জরুরি।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক প্রায় ৪০ হাজার কোটি টাকা প্রকৃত মুনাফা করেছিল। ওই অর্থবছরে নিট মুনাফার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা।


২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ
২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতি হতে পারে ৬৭৭ বিলিয়ন ডলার: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এ পূর্বাভাস বাস্তবায়িত হলে জিডিপির আকারে বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো কয়েকটি দেশের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে আইএমএফের পূর্বাভাসের...

২ দিন আগে


সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা
সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা

দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের মাধ্যমে আটকে থাকা অর্থ উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতোমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের...

৩ দিন আগে


দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর সোমবার (২৪ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১...

৭ দিন আগে


গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ
গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ

দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইউরোপের ক্রেতারা রপ্তানি আদেশ প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom