দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর সোমবার (২৪ আগস্ট) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। একই সঙ্গে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
দুই দিনের ব্যবধানে আবার মূল্যবৃদ্ধি
স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে ঘন ঘন সমন্বয় বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত ২০ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৪ দফায় দাম বেড়েছে, ৫১ দফায় কমেছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, চলতি বছর রুপার দাম ৬৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারমূল্যের ওঠানামার পাশাপাশি মুদ্রাবাজার ও সরবরাহ পরিস্থিতির প্রভাবও দেশের বাজারে মূল্য নির্ধারণে ভূমিকা রাখে। ঘন ঘন দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের জন্য স্বর্ণালঙ্কার কিনতে যাওয়া পরিবারগুলোর ওপরও বাড়তি ব্যয়ের চাপ তৈরি হচ্ছে।
ফলে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকলে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি অলঙ্কারের বাজারেও চাহিদার ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গ্যাস সংকটে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ: বিকেএমইএ
দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে ইউরোপের ক্রেতারা রপ্তানি আদেশ প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন...
৩ দিন আগে
NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার...
৪ দিন আগে
রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত
রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের দামে কোনো স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।...
৪ দিন আগে
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার
গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনভোগান্তি চরমে পৌঁছালেও এ পরিস্থিতি থেকে উত্তরণে রাতারাতি কোনো সমাধান নেই বলে জানিয়েছে সরকার। হঠাৎ জ্বালানি সংকট, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতে বিলম্ব এবং প্রতিশ্রুত এলএনজি কার্গো না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চলমান সংকটের কারণ চিহ্নিত এবং তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয়...
৪ দিন আগে
