বানিজ্য

রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ছবি: সংগৃহীত


রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের দামে কোনো স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম পড়ছে কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা।

ডিমের বাজারেও অস্বস্তি রয়েছে। সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, আর বাদামি ডিম ১৪০ থেকে ১৫০ টাকায়। তবে বাজার ও এলাকাভেদে দামে কিছুটা পার্থক্য রয়েছে। পাড়া-মহল্লার দোকানে ডিমের ডজন ১৫৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত উঠেছে।

মুরগি বিক্রেতা আনিস আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে তেমন পরিবর্তন হয়নি। ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও বাড়তি দাম

মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং বাইন ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দেশি কই বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি দরে। চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

ইলিশের দামও বেশ চড়া। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৫০০ টাকা এবং ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকায়।

রায়ের বাজারের ক্রেতা আবু দাউদ বলেন, মাছ কিনতে এসে এখন রীতিমতো অবাক হতে হয়। ২৫০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তেলাপিয়াও আড়াইশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আয় না বাড়লেও বাজার খরচ বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

মাছ বিক্রেতা কফিল উদ্দিন বলেন, মাছের দামে বড় কোনো পরিবর্তন হয়নি। তবে বাজারে প্রতিদিনই কিছুটা ওঠানামা করছে। একদিন ২০ থেকে ৩০ টাকা কমলেও পরদিন আবার দাম বেড়ে যাচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, মাছ, মুরগি ও ডিম-তিনটি পণ্য কিনতেই এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে। একটি পণ্যের দাম কিছুটা কমলেও অন্যটির দাম বেড়ে যাচ্ছে। ফলে সীমিত আয়ের মানুষের ওপর বাজারের চাপ ক্রমেই বাড়ছে।

তাদের আশঙ্কা, এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে।


NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা
NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার...

৭ ঘন্টা আগে


গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার

গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনভোগান্তি চরমে পৌঁছালেও এ পরিস্থিতি থেকে উত্তরণে রাতারাতি কোনো সমাধান নেই বলে জানিয়েছে সরকার। হঠাৎ জ্বালানি সংকট, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতে বিলম্ব এবং প্রতিশ্রুত এলএনজি কার্গো না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চলমান সংকটের কারণ চিহ্নিত এবং তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয়...

৯ ঘন্টা আগে


এলএনজি সংকটে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
এলএনজি সংকটে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির সরবরাহ পুরোপুরি শূন্যে নেমে আসে। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করছে শুধু সামিট গ্রুপের টার্মিনাল।পেট্রোবাংলা সূত্রে...

১ দিন আগে


গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত

১ দিন আগে

Dr.Mahfuzul Alom