রাষ্ট্রপতির শপথে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন।
তিন বাহিনীর প্রধানরা হলেন-সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
রাষ্ট্রপতির শপথগ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করে বঙ্গভবনে প্রবেশ করানো হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠান পরিচালনা করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি একইসঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনকেন্দ্রিক এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়জন ভোটদানে বিরত ছিলেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।
১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়।
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে...
১ ঘন্টা আগে
মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় রয়েছেন।নতুন তথ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম জানা গেছে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর
২ ঘন্টা আগে
বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের...
৫ ঘন্টা আগে
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে
৫ ঘন্টা আগে
