‘মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি’, বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। অভিনয়ের কাজের কারণে কখনো দেশে, আবার কখনো দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি-মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি।
সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে আরিফিন শুভ জানান, বর্তমানে তিনি ‘হ্যাপিলি সিঙ্গেল’। তবে ভবিষ্যতে তার জীবনে আবার সম্পর্ক কিংবা বিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুভ বলেন, “জন্ম, মৃত্যু, বিয়ে-এগুলো নাকি ওপরওয়ালা থেকে নির্ধারিত হয়। যেহেতু আমি এখন ‘হ্যাপিলি সিঙ্গেল’, তবে আমার উপলব্ধি হয়েছে, মানুষ বোধ হয় একা বাঁচার জন্য তৈরি হয়নি। মানুষ একা বাঁচতে পারে না।”
২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারান আরিফিন শুভ। মায়ের মৃত্যুর পর ব্যক্তিজীবনের বিভিন্ন ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে। একপর্যায়ে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে জীবন ও সম্পর্ক নিয়ে তার ভাবনায় পরিবর্তন এসেছে।
এ প্রসঙ্গে শুভ বলেন, “আমার মা চলে যাওয়ার পর এবং আরও বিভিন্ন ঘটনা ঘটার পর আমি নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। কিন্তু আস্তে আস্তে অনুধাবন করছি, মানুষ একা বাঁচার জন্য জীবন ধারণ করে না।”
বিয়ে নিয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি এই অভিনেতা। তবে ভবিষ্যতে তার জীবনে সম্পর্ক বা বিয়ে আসার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
শুভ বলেন, “সেটা শুধু বৈবাহিক সম্পর্কই হতে হবে, তা নয়। তবে যদি বিশেষভাবে বিয়ের কথা বলতে চাই, সে ক্ষেত্রে বলতে পারি, অবশ্যই সম্পর্ক বা বিয়ে আমার জীবনে আবার আসতে পারে। সেটা ওপরওয়ালা জানেন। যখন হবে, তখন হবে।”
এদিকে কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি পোস্ট দেওয়ায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। পরে জানা যায়, এটি তার ব্যক্তিজীবনের কোনো ঘোষণা নয়; চরকি অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ।
কাজের ব্যস্ততায় বর্তমানে দেশের বাইরে সময় কাটাচ্ছেন শুভ। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মালিক’। এর আগে সনি লিভ অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’-তেও দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন তিনি। সিরিজটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
ভবিষ্যতে বিয়ে বা সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট সময়ের কথা না জানিয়ে শুভ বলেন, “আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।”
‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী সাফল্য পেলেও সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেল জ্যাকসনকে ঘিরে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ ও বিতর্ক প্রথম কিস্তিতে তুলে না ধরায় সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।তবে এবার জানা গেছে, বায়োপিকটির পরবর্তী কিস্তিতে মাইকেল জ্যাকসনের...
২ ঘন্টা আগে
‘আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো’: স্পর্শিয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও নিজের ভাবনা নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেত্রী সেখান থেকেও ভ্রমণ, শিল্প ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন।বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে লাল টপ...
১ দিন আগে
পিঙ্ক বাস নিয়ে সাদিয়া আয়মানের বার্তা, ‘পরিশ্রমী নারীদের উদযাপন করুন’
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিঙ্ক বাস’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।পিঙ্ক বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার মধ্যে সাদিয়া আয়মান মনে করেন, বাসের রং
২ দিন আগে
‘রাকা’য় আল্লু অর্জুনের সঙ্গে উইল স্মিথ!
‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তেলুগু তারকা আল্লু অর্জুন। ‘জওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিতব্য সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘রাকা’ নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।বড় বাজেটের এই সিনেমায় হলিউডের টেকনিশিয়ানদের পাশাপাশি এবার অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ যুক্ত হতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
২ দিন আগে
