NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার পদে পরিবর্তন আনা হয়। এর আগে পৃথক আদেশে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের নতুন পদে পদায়ন করা হয়।
এ রদবদলের অন্যতম বড় চমক হলো সিআইসির মহাপরিচালক (ডিজি) পদে সেলিনা সুলতানার নিয়োগ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এনবিআরের সিআইসির ডিজি হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে তিনি ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে সিআইসির বিদায়ী মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিদুল ইসলাম। এর আগে তিনি কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একই বছরের সেপ্টেম্বরে একযোগে ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়েছিল। সে সময় সিআইসির ডিজি হিসেবে দায়িত্ব পালন করা আহসান হাবিব পরবর্তীতে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পান।
নতুন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরের প্রশাসনিক কাঠামোয় সর্বশেষ এই বড় পরিবর্তনকে কর আদায় ও কর ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার এবং প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
১৭ ঘন্টা আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
৭ দিন আগে
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬
১৩ দিন আগে
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
১৪ দিন আগে
