বানিজ্য

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

অনলাইন ডেস্ক

১ দিন আগে


গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

ছবি: সংগৃহীত


রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে।

সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলএনজি কেনার ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হবে।

বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জরুরি চাহিদা পূরণের স্বার্থে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।


NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা
NBR কর প্রশাসনে বড় রদবদল,প্রথম নারী হিসেবে CIC প্রধান সেলিনা সুলতানা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ইউনিটের প্রধানসহ কমিশনার পদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর এনবিআরের কর প্রশাসনে এটিই সবচেয়ে বড় রদবদল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের পৃথক আদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ২২ জন কর কমিশনার...

৬ ঘন্টা আগে


রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত
রাজধানীর বাজারে মাছ-মুরগি-ডিমের দামে স্বস্তি নেই, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের দামে কোনো স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে ব্রয়লার মুরগি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।...

৭ ঘন্টা আগে


গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটাতে দীর্ঘমেয়াদি সমাধানের পথে সরকার

গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনভোগান্তি চরমে পৌঁছালেও এ পরিস্থিতি থেকে উত্তরণে রাতারাতি কোনো সমাধান নেই বলে জানিয়েছে সরকার। হঠাৎ জ্বালানি সংকট, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতে বিলম্ব এবং প্রতিশ্রুত এলএনজি কার্গো না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।চলমান সংকটের কারণ চিহ্নিত এবং তা মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয়...

৮ ঘন্টা আগে


এলএনজি সংকটে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
এলএনজি সংকটে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১৯ আগস্ট) পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির সরবরাহ পুরোপুরি শূন্যে নেমে আসে। ফলে বর্তমানে জাতীয় গ্রিডে আমদানি করা এলএনজি সরবরাহ করছে শুধু সামিট গ্রুপের টার্মিনাল।পেট্রোবাংলা সূত্রে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom