দিল্লিতে পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত ছাত্রকে নিয়ে থানায় রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের বিরুদ্ধে ‘পেলেট গান’ ব্যবহারের অভিযোগ ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভে ছররা গুলিতে আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে থানায় অবস্থান নিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর অভিযোগ, গত ২০ জুলাইয়ের আন্দোলনের সময় সাহিল লোচাব নামে ওই ছাত্র ছররা গুলিতে আহত হন। ঘটনায় এফআইআর দায়ের এবং পুলিশের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত থানা থেকে যাবেন না বলেও জানান রাহুল। পরে তার সঙ্গে যোগ দেন কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।
শুক্রবার রাহুল গান্ধী সাহিল লোচাবকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট মার্গ থানায় যান। সেখানে ডেপুটি কমিশনার অব পুলিশের দপ্তরে গিয়ে আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান তারা।
কংগ্রেসের দাবি, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আগে অভিযোগ জানানো হলেও পুলিশ এফআইআর দায়ের করেনি। এ কারণে এবার রাহুল গান্ধী নিজে সাহিলকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে মামলা নথিভুক্ত করার উদ্যোগ নেন।
সাংবাদিকদের রাহুল বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সময় সাহিল ছররা গুলিতে আহত হয়েছেন। এ সময় সাহিলের টি-শার্ট তুলে তার শরীরের ক্ষতচিহ্নও সাংবাদিকদের দেখান তিনি। রাহুলের দাবি, সাহিলের শরীরে দুই শতাধিক পেলেট এবং চোখে তিনটি পেলেট রয়েছে।
সূত্র: এনডিটিভি/এই সময় অনলাইন
আলাস্কায় সামরিক রাডার স্টেশনের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির আওতায় প্রয়োজনীয় পরিষেবা প্রদানের কাজে নিয়োজিত ছিল। খবর বার্তা সংস্থা এপির।মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান
৩ ঘন্টা আগে
প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় মোদির ‘পূজা’, অনুষ্ঠান বন্ধ করে দিল কর্তৃপক্ষ
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সামনে রেখে পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানও দেওয়া হয়।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে...
৮ ঘন্টা আগে
এআইপ্যাকের বিপুল অর্থ ব্যয়ের পরও কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব
ইসরাইলের কট্টর সমালোচক ও আফগান-আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী ও ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত ওয়াহাব গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও নীতির একজন সোচ্চার সমালোচক। তার
৮ ঘন্টা আগে
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন চাপ
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন করে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে ‘লাইফলাইন’ দেওয়া যেকোনো দেশকে আর্থিক শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে ঘোষিত ‘ইকোনমিক ডি-ডে’ অভিযানের অংশ হিসেবে এ হুমকি দেওয়া হয়েছে।ট্রাম্পের এই পদক্ষেপ এমন সময়ে সামনে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ...
৮ ঘন্টা আগে
