ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিভিন্ন দেশের জন্য এটি শেষ সতর্কবার্তা। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা এড়ানো এবং তেল পাচারের ক্ষেত্রে ইরান যেসব নেটওয়ার্ক ও আর্থিক ব্যবস্থা ব্যবহার করছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে। ইরানের অবৈধ আয়ের উৎস বন্ধ করতে মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করবে ওয়াশিংটন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সোনা, বিমান চলাচল ও নৌপরিবহন-এই পাঁচটি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা চীন। দেশটির সঙ্গে ইরানের তেলবাণিজ্য সীমিত করতে যুক্তরাষ্ট্র চাপ বাড়ালেও এখন পর্যন্ত বড় কোনো চীনা ব্যাংকের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালি দিয়ে তেল ও অন্যান্য পণ্য পরিবহনে বাধা থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা প্রয়োজন। তবে ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটাতে ভুয়া কোম্পানি, নতুন প্রতিষ্ঠান ও জাহাজ নিবন্ধনের মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে আসছে।
বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেনে চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে তেলবাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করবে চীনসহ ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা যুক্তরাষ্ট্রের চাপ কতটা মেনে চলে তার ওপর।
পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ
চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পশ্চিমবঙ্গের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। বর্তমানে রাজ্যটির বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ টাকা।কয়েক সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপির মধ্যে। একসময় তা ২০ রুপি কেজিতেও বিক্রি...
১১ ঘন্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে তাকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র...
১৪ ঘন্টা আগে
নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!
গত ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সরকার পতনের লক্ষ্যে যে সামরিক অভিযানের সূচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় ছয় মাসে গড়িয়েছে। ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি থাকলেও সামরিক ক্ষয়ক্ষতি ও ব্যর্থ কূটনীতির কারণে ট্রাম্প প্রশাসন আবারও পুরোনো অর্থনৈতিক অবরোধের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছে বলে প্রতিবেদনে...
২২ ঘন্টা আগে
প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি
প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে পুরো গাড়ি সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা...
১ দিন আগে
