বিনোদন

অসুস্থ ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

বিনোদন ডেস্ক

৯ ঘন্টা আগে


অসুস্থ ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান

ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের সহকর্মী ও ‘বডি ডাবল’ পারভেজ কাজীর অসুস্থতার খবর পেয়ে তার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। শুধু চিকিৎসার ব্যয় বহনই নয়, পারভেজের শারীরিক অবস্থারও নিয়মিত খোঁজখবর রাখছেন তিনি।

চলতি মাসের শুরুতে হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয় পারভেজের। জানা গেছে, গত ৬ আগস্ট বাড়িতে অসুস্থ বোধ করার পর চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করেন।

পারভেজের অসুস্থতার খবর পাওয়ার পরপরই তার পাশে দাঁড়ান সালমান খান। চিকিৎসা যথাযথভাবে হচ্ছে কি না, সে বিষয়েও ব্যক্তিগতভাবে খোঁজ নেন তিনি।

পারভেজের সহকারী পীযূষ জানান, পুরো সময় সালমান তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং পারভেজকে নিজের ভাইয়ের মতো দেখেন। তার প্রয়োজনের সময় সালমান দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

বর্তমানে পারভেজের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পারভেজ।

এদিকে পারভেজের অসুস্থতার কারণে সালমানের আসন্ন প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমার শুটিং নিয়েও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে সিনেমাটির সম্ভাব্য নাম ‘মনস্টার’ বলা হচ্ছে। পারভেজ কিছুদিন কাজ থেকে বিরত থাকায় কয়েকটি অ্যাকশন দৃশ্যে সালমানকেই সরাসরি অংশ নিতে হতে পারে বলে আলোচনা রয়েছে।

তবে সুস্থ হয়ে উঠলে দ্রুতই শুটিংয়ে ফিরতে পারেন পারভেজ। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্টান্ট দৃশ্যের শুটিং সূচিতেও কিছুটা পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। শুটিংয়ে ফেরার পর তার নিরাপত্তার বিষয়েও বাড়তি সতর্কতা নেওয়া হবে।

সালমান খানের দীর্ঘদিনের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন পারভেজ কাজী। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’ ও ‘দাবাং ৩’-এর মতো একাধিক সিনেমায় সালমানের সঙ্গে কাজ করেছেন তিনি।


জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
জাহ্নবী কাপুরের আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। নিজের পরিচয় ও...

২ দিন আগে


খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়
খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে আলোচনা করতে গিয়ে তার পরিচিত সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক।সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ...

২ দিন আগে


‘মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি’, বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ
‘মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি’, বিয়ে নিয়ে নতুন ভাবনায় আরিফিন শুভ

‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন কাটাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। অভিনয়ের কাজের কারণে কখনো দেশে, আবার কখনো দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি-মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি।সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে আরিফিন শুভ জানান, বর্তমানে তিনি ‘হ্যাপিলি...

৪ দিন আগে


‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়
‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী সাফল্য পেলেও সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেল জ্যাকসনকে ঘিরে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ ও বিতর্ক প্রথম কিস্তিতে তুলে না ধরায় সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।তবে এবার জানা গেছে, বায়োপিকটির পরবর্তী কিস্তিতে মাইকেল জ্যাকসনের...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom