লবণাক্ত পানি শোধনে চাঁদপুর-মোংলায় সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পরিকল্পনা বাস্তবায়নে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক পানির ভারসাম্য রক্ষা এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে সরকার বিকল্প পানির উৎস ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। রাজধানী ঢাকায় সরবরাহ করা পানির প্রায় ৭৪ শতাংশই ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হয়। দীর্ঘমেয়াদে এ নির্ভরতা পরিবেশ ও নগর ব্যবস্থাপনার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পর্যায়ক্রমে গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে শোধিত পানি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের লক্ষ্যে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন ঢাকায় প্রায় ৯৫ কোটি লিটার পরিশোধিত পানি সরবরাহ করা সম্ভব হবে।
প্রকল্পটি বাস্তবায়নে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি শোধন প্রকল্পের জন্য আরও ১০০ কোটি টাকা সহায়তা দেবে দেশটি।
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...
৬ ঘন্টা আগে
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।
৬ ঘন্টা আগে
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
১ দিন আগে
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...
১ দিন আগে
