প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে পুরো গাড়ি সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির বাইরের প্রায় পুরো অংশ লাল লিপস্টিকের অসংখ্য চুমুর ছাপে ঢাকা।
জানা গেছে, বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ট্রেন্ড দেখে আদিত্যের প্রেমিকা এমন উদ্যোগ নেন। গাড়ির গায়ে লিপস্টিক দিয়ে একের পর এক চুমুর ছাপ দিতে তার প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।
অভিনব সাজে গাড়িটি রাস্তায় বের হলে পথচারীদের নজর কাড়ে। পরে গাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে সেটির মালিককে শনাক্ত করে ট্রাফিক পুলিশ।
পরে গোয়ালিয়রের থাটিপুর এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। গাড়ির মালিক আদিত্যকে জিজ্ঞাসাবাদের পর মোটরযান আইনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।
আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তার প্রেমিকা বিষয়টি করতে উৎসাহিত হয়েছিলেন। গাড়িতে এভাবে লিপস্টিকের ছাপ দেওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘন হতে পারে, তা তারা জানতেন না বলেও জানান তিনি।
পুলিশের নির্দেশে পরে গাড়ির গায়ে থাকা সব লিপস্টিকের দাগ পরিষ্কার করা হয়। গাড়িটি ধুয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পাশাপাশি জরিমানার অর্থ পরিশোধ করেন আদিত্য।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রেমিকার ব্যতিক্রমী ভালোবাসার প্রকাশ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ট্রাফিক আইন ভঙ্গের কারণে জরিমানার বিষয়টিও কৌতূহল তৈরি করেছে।
পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ
চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পশ্চিমবঙ্গের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। বর্তমানে রাজ্যটির বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ টাকা।কয়েক সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপির মধ্যে। একসময় তা ২০ রুপি কেজিতেও বিক্রি...
১১ ঘন্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে তাকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র...
১৪ ঘন্টা আগে
নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!
গত ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সরকার পতনের লক্ষ্যে যে সামরিক অভিযানের সূচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় ছয় মাসে গড়িয়েছে। ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি থাকলেও সামরিক ক্ষয়ক্ষতি ও ব্যর্থ কূটনীতির কারণে ট্রাম্প প্রশাসন আবারও পুরোনো অর্থনৈতিক অবরোধের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছে বলে প্রতিবেদনে...
২২ ঘন্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন...
১ দিন আগে
