আন্তর্জাতিক

সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ছবি: সংগৃহীত


সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে হুতিদের এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং সৌদি আরবও হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘আমজান’ নামের সৌদি মালিকানাধীন ট্যাংকারটি সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত হানে এবং এতে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়।

তবে ট্যাংকারটির প্রকৃত ক্ষয়ক্ষতি, হতাহত কিংবা আগুনের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত স্বাধীনভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে সৌদি মালিকানাধীন ও সৌদি-সংশ্লিষ্ট তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলার দাবি জোরদার করেছে হুতিরা। জুলাইয়ের শেষ দিক থেকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের বিরুদ্ধে তথাকথিত নৌ-অবরোধের ঘোষণা দেয় গোষ্ঠীটি। এরপর একাধিক ট্যাংকারে হামলার দাবি করেছে তারা। কয়েকটি ঘটনায় জাহাজে আগুন লাগার তথ্যও সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।

ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন ও জ্বালানি অবকাঠামোর একটি কেন্দ্র। ফলে এই অঞ্চলে তেলবাহী জাহাজে হামলার ঘটনা সত্য হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিই নয়, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের বাণিজ্যেও নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom