ব্রাজিলকে আতিথেয়তায় সরকারি অর্থ নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অক্টোবরে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দলটিকে আতিথেয়তা দিতে বিপুল অর্থ ব্যয় হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এ ব্যয় বহনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বক্সিং ফেডারেশনে কোচেস ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একটি ম্যাচ আয়োজনের জন্য সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করতে আগ্রহী নয়।
আমিনুল হক বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বড় ধরনের ব্যয় বহন করতে হচ্ছে। তাই শুধু একটি ম্যাচকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করার মানসিকতা নেই।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি বিভিন্ন স্পনসর সংগ্রহ করে ম্যাচ আয়োজনের ব্যয় বহন করতে পারে, তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানান প্রতিমন্ত্রী।
ব্রাজিল বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে খেললে সেটিকে দেশের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করলেও এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন না আমিনুল হক। তার মতে, ম্যাচটি দর্শকদের আনন্দ দেবে এবং তাদের প্রত্যাশা পূরণ করবে, তবে শুধু ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ খেললেই দেশের ফুটবলের কাঠামোগত উন্নয়ন হবে না।
প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এরপর ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে তারা। ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স পরিদর্শন করেছে।
প্রতিনিধিদলটি মাঠের বিভিন্ন বিষয় নিয়ে কিছু পরামর্শ দিলেও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে। এরপরই বাংলাদেশে এসে ম্যাচ খেলার আগ্রহের কথা জানায় ব্রাজিল।
তবে বিপুল আয়োজন ব্যয়ের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করবে বাফুফের অর্থায়ন ও স্পনসর সংগ্রহের সক্ষমতার ওপর।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ভালো লড়াইয়ের আশা ডি ভিলিয়ার্সের
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে টাইগারদের সামনে নতুন পরীক্ষা। তবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ভালো লড়াই করবে বলে বিশ্বাস দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের।একটি পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কঠিন হলেও...
১১ ঘন্টা আগে
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।প্রস্তাব অনুযায়ী, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বাংলাদেশকে বহন করতে হবে। শুধু
১ দিন আগে
অস্ট্রেলিয়া সফর দুঃস্বপ্নে শেষ লিটন দাসের
প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন লিটন দাস। তবে দেশটির মাটিতে বাংলাদেশের স্মরণীয় টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকলেন এই ডানহাতি ব্যাটার। দুই টেস্টের তিন ইনিংসে ২৭ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি।অস্ট্রেলিয়া সফরে হ্যাটট্রিক ডাক নিয়ে অধ্যায় শেষ হচ্ছে লিটনের। তিনবারই তার উইকেট...
২ দিন আগে
ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৮২ রানে ৮ উইকেট হারিয়ে শেষ সেশনের বিরতিতে গেছে সফরকারীরা। মুশফিকুর রহিম ২৯ ও তাসকিন আহমেদ ৮ রানে অপরাজিত আছেন।দ্বিতীয় সেশনে মুশফিকুর রহিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ২৭...
২ দিন আগে
