বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সোমবার (২৪ আগস্ট) বঙ্গোপসাগরে নিয়মিত টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় মাছ ধরার বোট ‘এফবি আল আমিন’ শনাক্ত করে। পরে বোটটিতে থাকা ১৬ জেলেকে উদ্ধার করা হয়।
এর আগে রোববার রাতে টহল চলাকালে ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার বোট সাগরে ভাসছে বলে তথ্য পায় নৌবাহিনী। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। পরদিন সকালে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের মধ্যেও বোটটির অবস্থান শনাক্ত করে দ্রুত সেখানে পৌঁছে যায় নৌবাহিনীর জাহাজ।
উদ্ধার করা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জেলেরা জানান, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে মাছ ধরতে সাগরে যান তারা। দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা সাগরে ভাসতে থাকেন।
পরে নৌবাহিনীর জাহাজটি উত্তাল সাগরের মধ্যেই বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে আসে। সেখানে বোটসহ ১৬ জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে উদ্ধার করতে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। এ উদ্ধার অভিযানও সমুদ্রে তাদের দায়িত্বশীলতা ও মানবিক কার্যক্রমের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।
চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী জশনে জুলুস
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে চট্টগ্রাম নগরী। হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখর হয়ে ওঠে নগরের বিভিন্ন এলাকা। ভোর থেকেই ষোলশহরে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম কয়েক লাখে পৌঁছায়। পরে বের হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস।বুধবার (২৬ আগস্ট)...
১৪ ঘন্টা আগে
কুড়িগ্রামে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেল কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন। এ ঘটনায় ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।রোববার (২৩ আগস্ট) সকাল...
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান তপদার
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের
৪ দিন আগে
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা হিরো আলমের
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ায় তার ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে আসনটিতে শিগগিরই উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।এরই মধ্যে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে
৪ দিন আগে
