আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

১২ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত


চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পশ্চিমবঙ্গের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। বর্তমানে রাজ্যটির বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ টাকা।

কয়েক সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপির মধ্যে। একসময় তা ২০ রুপি কেজিতেও বিক্রি হয়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।

অন্যদিকে বাংলাদেশের বাজারে দেশি পেঁয়াজ খুচরা পর্যায়ে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেশি।

পেঁয়াজের পাশাপাশি এক মাসের ব্যবধানে চিনির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে প্রতি কেজি ৪৫ থেকে ৪৮ রুপিতে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৭০ রুপিতে পৌঁছেছে।

মূল্যবৃদ্ধির পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে পেঁয়াজ ও চিনি নিয়ে কালোবাজারির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) ও স্থানীয় পুলিশ প্রশাসন বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অবৈধ মজুত ঠেকাতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

চিনির দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণের কথা বলছেন সংশ্লিষ্টরা। খারাপ আবহাওয়ায় আখ উৎপাদন কমে যাওয়া, চাহিদার তুলনায় সরবরাহের চাপ এবং বেআইনি মজুতদারিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি ইথানল উৎপাদনে চিনি ব্যবহারের বিষয়টিও বাজারে প্রভাব ফেলছে বলে দাবি করা হয়েছে।

হঠাৎ পেঁয়াজ ও চিনির দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের ওপর। প্রশাসনের পক্ষ থেকে বাজার পরিস্থিতি নজরদারিতে রাখার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস
ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে তাকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র...

১৪ ঘন্টা আগে


নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!
নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!

গত ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সরকার পতনের লক্ষ্যে যে সামরিক অভিযানের সূচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় ছয় মাসে গড়িয়েছে। ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি থাকলেও সামরিক ক্ষয়ক্ষতি ও ব্যর্থ কূটনীতির কারণে ট্রাম্প প্রশাসন আবারও পুরোনো অর্থনৈতিক অবরোধের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছে বলে প্রতিবেদনে...

২২ ঘন্টা আগে


প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি
প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি

প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে পুরো গাড়ি সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা...

১ দিন আগে


ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশগুলোর বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।সোমবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom