চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ঐতিহ্যবাহী জশনে জুলুস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে চট্টগ্রাম নগরী। হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখর হয়ে ওঠে নগরের বিভিন্ন এলাকা। ভোর থেকেই ষোলশহরে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম কয়েক লাখে পৌঁছায়। পরে বের হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নগরের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জুলুসটি বের হয়। নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন।
আয়োজকদের তথ্যমতে, চট্টগ্রামে জশনে জুলুস আয়োজনের ধারাবাহিকতা শুরু হয় ১৯৭৪ সালে। আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর প্রবর্তনের পর থেকে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতিবছর ১২ রবিউল আউয়াল এ আয়োজন হয়ে আসছে। এবার অনুষ্ঠিত হলো এর ৫৬তম আয়োজন।
জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসুল (সা.) সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিন আহমদ শাহ।

ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ জামেয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। কেউ হেঁটে, আবার কেউ ট্রাক ও পিকআপে করে জুলুসে অংশ নেন। জুলুসকে ঘিরে নগরের বিভিন্ন সড়কে পানি, শরবত ও শুকনা খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষে এক মাস ধরে নগরের বিভিন্ন এলাকা পতাকা, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়।
জুলুসের নিরাপত্তা নিশ্চিত করতে নগর পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। জুলুসস্থলে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়। জুলুস চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
জুলুসটি ষোলশহর থেকে শুরু হয়ে বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়, লালখান বাজার ও টাইগারপাস হয়ে একই পথে ফিরে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমনে আনন্দ প্রকাশ করা কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। তিনি ঈদে মিলাদুন্নবী উদযাপনের গুরুত্ব তুলে ধরে জশনে জুলুসে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও সীরাত আলোচনা হয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শীর্ষ নেতৃবৃন্দসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর জানায়, সোমবার (২৪ আগস্ট) বঙ্গোপসাগরে নিয়মিত টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা কপোতাক্ষ’ মোংলা ফেয়ারওয়ে বয়ের কাছে ভাসমান অবস্থায় মাছ ধরার
১ দিন আগে
কুড়িগ্রামে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেল কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে কৃষকেরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন। এ ঘটনায় ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।রোববার (২৩ আগস্ট) সকাল...
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান তপদার
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের
৪ দিন আগে
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা হিরো আলমের
বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ায় তার ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে আসনটিতে শিগগিরই উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।এরই মধ্যে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে
৪ দিন আগে
