যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান তপদার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছেন।
জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। সেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সফলতা অর্জন করেন তিনি।
জুম্মানের এই অর্জনে তাঁর পরিবার ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তাঁর সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন। তারা জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
বর্তমানে জুম্মানের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের ইউএস আর্মিতে যোগদানের ঘটনাকে নিজের পাশাপাশি পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন এলাকাবাসী।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
