রাজনীতি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের আপত্তি

অনলাইন ডেস্ক

১৫ ঘন্টা আগে


পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের আপত্তি

ছবি: সংগৃহীত


রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কী ধরনের বিষয়বস্তু প্রচার করা উচিত, সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মন্তব্য ঘরে এ প্রতিক্রিয়া জানান তিনি।

মন্ত্রণালয়ের ওই পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারের প্রচার করা হয়। পোস্টে বলা হয়, প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং সাক্ষাৎকারের ভিডিও লিংক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে মন্ত্রীর ব্যক্তিগত সাক্ষাৎকারের লিংক প্রচারের বিষয়টি নিয়ে আপত্তি জানান সারজিস আলম। মন্তব্যে তিনি লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’

সারজিসের মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিলে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দিষ্ট পোস্টে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করা হয়।

ঘটনাটি ঘিরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন, সরকারি পেজে প্রচারিত কনটেন্টের প্রাসঙ্গিকতা এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যোগাযোগের সীমারেখা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ

দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ উঠেছে। নাহিদ হাসান নামের ওই কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, এক বৃদ্ধ নারীকে চিকিৎসা ও আশ্রয়ের জন্য মিল্টন সমাদ্দার পরিচালিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ প্রতিষ্ঠানে নিয়ে গেলে সেখানে তাকে মারধর করা হয়।নাহিদের অভিযোগ, বুধবার...

১৩ ঘন্টা আগে


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ১১ দলের প্রথম বড় কর্মসূচি: গোলাম পরওয়ার
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ১১ দলের প্রথম বড় কর্মসূচি: গোলাম পরওয়ার

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে বর্তমান বিরোধীদলীয় ১১ দলীয় ঐক্যের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে

১ দিন আগে


ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের নির্দেশ প্রধানমন্ত্রীর
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের নির্দেশ প্রধানমন্ত্রীর

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেন।বৈঠকে মেয়েদের...

১ দিন আগে


জামায়াত এমপির পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
জামায়াত এমপির পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। মামলায় আরমান উদ্দিনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের আদালতে লোহাগাড়ার আমিরাবাদ এলাকার বাসিন্দা ও প্রবাসী আমির...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom