২৮ আগস্ট আকাশে ‘ব্লাড মুন’, দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় ওই দিন গভীর আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ২৮ আগস্ট শুক্রবার ভোরের মধ্যে চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এ সময় পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে।
নাসার হিসাব অনুযায়ী, গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১২ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিটে গ্রহণের সর্বোচ্চ পর্যায় দেখা যাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের মানুষ এ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন।
চাঁদের পুরো অংশ অন্ধকারে ঢেকে না গেলেও পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে গ্রহণের সময় চাঁদের আংশিক অংশে গাঢ় লাল বা তামাটে আভা দেখা দিতে পারে। এ কারণেই ঘটনাটিকে অনেক সময় ‘ব্লাড মুন’ বলা হয়।
চন্দ্রগ্রহণের পুরো প্রক্রিয়া পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চললেও তামাটে আভা থাকবে তুলনামূলক কম সময়। বিশেষ কোনো সুরক্ষা ছাড়াই খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে বাইনোকুলার বা সাধারণ টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের পরিবর্তন আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে পাকিস্তানের ‘জিন্নাহ-১’,ওজন ৩৫ কেজি
আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ চীনের চাং’ই-৮ (Chang’e-8) চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ কেজি ওজনের এই রোভার চাঁদের মাটি, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও পৃষ্ঠের পরিবেশ নিয়ে গবেষণা করবে।পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড...
২ দিন আগে
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...
২২ দিন আগে
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...
১ মাস আগে
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,
১ মাস আগে
