ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
অনলাইন ডেস্ক
সংগৃহীত
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।
এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে কোনো ফেসবুক প্রোফাইলের পেছনে প্রকৃত মানুষ রয়েছেন কি না, তা শনাক্ত করা সহজ হবে।
মেটা জানিয়েছে, এই নতুন ভেরিফায়েড ব্যাজ তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবার থেকে আলাদা। নতুন ব্যবস্থাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে চালু করার পরিকল্পনা করা হয়েছে।
সেলফি ভিডিও দিয়ে হবে পরিচয় যাচাই
নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের একটি সেলফি ভিডিও ধারণ করতে হবে। ওই ভিডিওতে থাকা ব্যক্তির চেহারা অ্যাকাউন্টে ব্যবহৃত ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।
পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। শুধু প্রোফাইলেই নয়, ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়ও এই ব্যাজ দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।
কারা পাবেন ভেরিফায়েড ব্যাজ?
ফেসবুকের এই বিনামূল্যের ভেরিফিকেশন পেতে ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-
ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।
অ্যাকাউন্টে প্রতারণা বা ভুয়া পরিচয়ের ইতিহাস থাকা যাবে না।
সন্দেহজনক কার্যকলাপের রেকর্ড থাকা যাবে না।
পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।
এআই-নির্ভর ভুয়া পরিচয় ঠেকাতেই উদ্যোগ
মেটার মতে, এআই প্রযুক্তির সহজলভ্যতার কারণে বর্তমানে অল্প সময়ের মধ্যেই বাস্তবসম্মত ভুয়া ছবি, ভিডিও, পরিচয় ও প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের ঝুঁকি বাড়ছে।
ফেসবুকের নতুন ভেরিফায়েড ব্যাজ চালু হলে কোনো ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের আগে তার অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে কি না, তা সহজেই বোঝা যাবে। বিশেষ করে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা অনলাইন লেনদেনের ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত একটি যাচাইয়ের সুযোগ তৈরি করতে পারে।
তবে মেটা স্পষ্ট করে জানিয়েছে, ভেরিফায়েড ব্যাজ কোনো ব্যক্তির সততা, চরিত্র বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়। এটি মূলত ওই অ্যাকাউন্টের পরিচয় যাচাই করা হয়েছে-এমন একটি সংকেত। তাই ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রেও অনলাইনে অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকার পরামর্শ রয়েছে।
ধাপে ধাপে চালু হবে সেবা
ফেসবুক জানিয়েছে, নতুন এই বিনামূল্যের ভেরিফিকেশন ব্যবস্থা একসঙ্গে বিশ্বের সব দেশে চালু করা হবে না। ধাপে ধাপে বিভিন্ন দেশে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
তবে প্রথম পর্যায়ে কোন কোন দেশে এই সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি মেটা। পরীক্ষামূলক বা প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু দেশে চালুর পর ধীরে ধীরে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,
২ দিন আগে
১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ
মায়ের সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা থেকে মাত্র ১৭ বছর বয়সে ‘ঘুষ ডট সাইট’ তৈরি করেছে শাহেদ শরীফ আহমেদ। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে ঘুষ চাওয়ার অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি।ওয়েবসাইট চালুর মাত্র ৯ দিনের মধ্যে এতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের...
৫ দিন আগে
নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে যেসব চমকপ্রদ ফিচার
নতুন আইফোন বাজারে আসার আগেই এর সম্ভাব্য ফিচার নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তৈরি হয়। নকশা, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি থেকে শুরু করে স্টোরেজ—সবকিছু নিয়েই শুরু হয় নানা আলোচনা ও গুঞ্জন। এবার প্রযুক্তিপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে অ্যাপলের সম্ভাব্য নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ১৮ প্রো ম্যাক্স।অ্যাপল এখনো আইফোন ১৮ প্রো ম্যাক্স আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেনি।...
৭ দিন আগে
২৮ আগস্ট আকাশে ‘ব্লাড মুন’, দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ
আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় ওই দিন গভীর আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে।জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ২৮ আগস্ট শুক্রবার ভোরের মধ্যে চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এ সময় পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ
৯ দিন আগে
