টেকনোলজি

১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইট’, ৯ দিনে জমা পড়েছে প্রায় ১০ হাজার অভিযোগ

ছবি: সংগৃহীত


মায়ের সরকারি পাওনা টাকা তুলতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা থেকে মাত্র ১৭ বছর বয়সে ‘ঘুষ ডট সাইট’ তৈরি করেছে শাহেদ শরীফ আহমেদ। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষকে ঘুষ চাওয়ার অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ওয়েবসাইটটি।

ওয়েবসাইট চালুর মাত্র ৯ দিনের মধ্যে এতে ৯ হাজার ৬৬৫টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলোতে ঘুষ হিসেবে দাবিকৃত অর্থের পরিমাণ প্রায় ৩২১ থেকে ৩৩২ কোটি টাকা বলে জানিয়েছে উদ্যোক্তারা।

শাহেদ ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষিকা আমিনা খাতুনের ছেলে। ২০২২ সালে তার মায়ের মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দপ্তরে মোট ৩৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।

এ ছাড়া নিজের পাসপোর্ট তৈরির সময়ও ঘুষ দেওয়ার অভিজ্ঞতা হয় শাহেদের। সেই ক্ষোভ থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের এ-লেভেলের শিক্ষার্থী শাহেদ ওয়েবসাইট ডেভেলপমেন্টের আগ্রহ থেকে মাত্র দুই ঘণ্টায় সাইটটির প্রাথমিক কাঠামো তৈরি করে। পরে বন্ধু ও সহ-প্রতিষ্ঠাতা সাইফ কবিরের সহযোগিতায় ২১ আগস্ট ওয়েবসাইটটি চালু করা হয়। উদ্যোগটিতে খরচ হয়েছে প্রায় ১০০ ডলার।

উদ্যোক্তারা বলছেন, অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হচ্ছে, যাতে অভিযোগ করতে গিয়ে কেউ নতুন করে ঝুঁকিতে না পড়েন। বর্তমানে চার সদস্যের একটি দল অভিযোগগুলো যাচাই করে নিয়ম অনুযায়ী প্রকাশ করছে।

শাহেদের ভাষ্য, তাদের মূল লক্ষ্য স্বচ্ছতা তৈরি করা এবং কোথায় ঘুষ ও সরকারি অর্থের অপচয় হচ্ছে, তা সামনে আনা। ভবিষ্যতে আইনি সহায়তা ও সরকারি সমর্থন পেলে আরও বিস্তারিত তথ্য প্রকাশের পরিকল্পনা রয়েছে।

শাহেদের বাবা শরিফুল ইসলাম শামীমও ছেলের উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁর অভিযোগ, স্ত্রীর মৃত্যুর পর সরকারি পাওনা তুলতে গিয়ে তাঁকেও ঘুষের মুখোমুখি হতে হয়েছে।

এদিকে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। তবে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘুষ বা অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

টিআইবির ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু বলেন, প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঘুষের চিত্র সামনে আসছে। সরকার এসব তথ্য কাজে লাগালে সাধারণ মানুষ উপকৃত হতে পারেন।


চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে পাকিস্তানের ‘জিন্নাহ-১’,ওজন ৩৫ কেজি
চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে পাকিস্তানের ‘জিন্নাহ-১’,ওজন ৩৫ কেজি

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ চীনের চাং’ই-৮ (Chang’e-8) চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ কেজি ওজনের এই রোভার চাঁদের মাটি, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও পৃষ্ঠের পরিবেশ নিয়ে গবেষণা করবে।পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড...

৭ দিন আগে


নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে
নিরাপত্তা পরীক্ষায় জেমিনাইয়ের ‘হ্যাকিং’, ঢুকেছিল তিন প্রতিষ্ঠানের সিস্টেমে

সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বডি: প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’-এর পরিচালিত একটি...

২৭ দিন আগে


ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, এআই প্রতারণা ঠেকাতে নতুন উদ্যোগ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিও ও পরিচয় তৈরি করে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করতে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক।এনগ্যাজেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান...

১ মাস আগে


বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’
বিকাশ-নগদের পর এবার নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘লেনদেন’

বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসরে যুক্ত হলো নতুন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘লেনদেন’ (LENDEN)। প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান Prime Bank FinTech Limited-এর মাধ্যমে সেবাটি চালু করা হয়েছে।গত ২৫ আগস্ট ২০২৬ রাজধানীতে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয় ‘প্রাইম ভিউ’-এ আনুষ্ঠানিকভাবে ‘লেনদেন’ সেবার উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ,

১ মাস আগে

Dr.Mahfuzul Alom