দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ভালো লড়াইয়ের আশা ডি ভিলিয়ার্সের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে টাইগারদের সামনে নতুন পরীক্ষা। তবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ভালো লড়াই করবে বলে বিশ্বাস দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের।
একটি পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কঠিন হলেও তারা ভালো লড়াই করতে পারে। বিশেষ করে ব্যাটারদের জন্য এটি বিশ্বের অন্যতম কঠিন সফর বলেও মন্তব্য করেন তিনি।
ডি ভিলিয়ার্সের মতে, দক্ষিণ আফ্রিকার উইকেটে বল বাতাসে সুইং করার পাশাপাশি পিচে পড়ার পরও সিম করে। এ ধরনের কন্ডিশনের সঙ্গে অধিকাংশ ব্যাটার অভ্যস্ত না থাকায় রান করা কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের ব্যাটারদের করণীয় সম্পর্কে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক বলেন, শুধু উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা না করে বোলারদের পরিকল্পনা নষ্ট করতে পাল্টা কৌশল নিতে হবে। পরিস্থিতি অনুযায়ী ক্রিজ ছেড়ে সামনে এগিয়ে যাওয়া, স্টাম্প ঢেকে খেলা কিংবা স্টাম্প উন্মুক্ত রাখার মতো কৌশল কাজে আসতে পারে।
অস্ট্রেলিয়ার আগে নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই এখনো জয় পায়নি টাইগাররা। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই অপেক্ষা ঘুচতে পারে বলে আশা করছেন ডি ভিলিয়ার্স।
আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে, ২৩ থেকে ২৭ নভেম্বর।
ব্রাজিলকে আতিথেয়তায় সরকারি অর্থ নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী
অক্টোবরে বাংলাদেশে এসে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দলটিকে আতিথেয়তা দিতে বিপুল অর্থ ব্যয় হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এ ব্যয় বহনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।মঙ্গলবার (২৫ আগস্ট) বক্সিং ফেডারেশনে কোচেস ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠানে...
৯ ঘন্টা আগে
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।প্রস্তাব অনুযায়ী, কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বাংলাদেশকে বহন করতে হবে। শুধু
১ দিন আগে
অস্ট্রেলিয়া সফর দুঃস্বপ্নে শেষ লিটন দাসের
প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন লিটন দাস। তবে দেশটির মাটিতে বাংলাদেশের স্মরণীয় টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই আটকে থাকলেন এই ডানহাতি ব্যাটার। দুই টেস্টের তিন ইনিংসে ২৭ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি।অস্ট্রেলিয়া সফরে হ্যাটট্রিক ডাক নিয়ে অধ্যায় শেষ হচ্ছে লিটনের। তিনবারই তার উইকেট...
২ দিন আগে
ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ইনিংস হার এড়ানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৮২ রানে ৮ উইকেট হারিয়ে শেষ সেশনের বিরতিতে গেছে সফরকারীরা। মুশফিকুর রহিম ২৯ ও তাসকিন আহমেদ ৮ রানে অপরাজিত আছেন।দ্বিতীয় সেশনে মুশফিকুর রহিমের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ২৭...
২ দিন আগে
