সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে প্রায় ১০ হাজার মামলা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের মাধ্যমে আটকে থাকা অর্থ উদ্ধারে জোরালোভাবে কাজ শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতোমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের (বিআরডি) উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় ব্যাংকটির গত ছয় মাসের কার্যক্রম, নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের সাংগঠনিক কাঠামো, শাখা একীভূতকরণ এবং প্রযুক্তিগত অবকাঠামোর অগ্রগতি তুলে ধরা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম এগিয়ে চলছে। আমানতকারী ও গ্রাহকেরা যাতে ব্যাংকের যেকোনো শাখা থেকে টাকা উত্তোলন করতে পারেন, সে ব্যবস্থাও করা হচ্ছে।
ব্যাংকটির আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে পরিচালিত ফরেনসিক অডিট এখন চূড়ান্ত পর্যায়ে। অডিটের মাধ্যমে এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত ছিলেন, তা শনাক্তের চেষ্টা চলছে।
খেলাপি ঋণ আদায়ে মামলা করার পাশাপাশি দ্রুত অর্থ উদ্ধারে ‘এক্সিট পলিসি’ এবং ‘অলটারনেটিভ ডিসপিউট রেজুলেশন’ (এডিআর)-এর মতো সমঝোতামূলক ব্যবস্থাও চালু করা হয়েছে।
গত ছয় মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করা হয়েছে। এতে স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি গত ১৬ জুলাই নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব ও সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিচালন ব্যয় কমানো ও দক্ষতা বাড়াতে ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিট একীভূত ও যৌক্তিকীকরণের কার্যক্রম শুরু হয়েছে।
এ ছাড়া একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে গ্রাহকেরা যাতে অর্থ উত্তোলন করতে পারেন, সে জন্য ‘কমন ইন্টারফেস’ চালুর কাজও শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে সিবিএস, সুইফট ও আরএমএসহ ব্যাংকটির সার্বিক তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করা হচ্ছে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্রীয় মালিকানাধীন এই ইসলামী ব্যাংকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা অর্থ উদ্ধার করে তা দ্রুত উৎপাদনশীল খাতে ফিরিয়ে দিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
১ দিন আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
৮ দিন আগে
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬
১৪ দিন আগে
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
১৫ দিন আগে
