জাতীয়

৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত


মাত্র ছয় মাসের সরকার এসে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের যে সংকট চলছে, এটি একটি জাতীয় সংকট। তবে এ সংকট বর্তমান ছয় মাসের সরকার তৈরি করেনি। নীতিগত আলোচনার পরিবর্তে বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নুরুল হক নুর বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

বর্তমান সরকারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার দেশকে অনেকখানি সঠিক গন্তব্যের দিকে এগিয়ে নিতে পারবে। পুরোপুরি পরিবর্তন সম্ভব না হলেও একটি মানসম্মত অবস্থানে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব হবে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, ইতোমধ্যে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে। আগে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতনির্ভর ছিল বলে যে ধারণা ছিল, সেখান থেকে সরকার শক্তভাবে ফিরে এসেছে। এখন বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করছে।

এদিকে ২০২৮ সালের মধ্যে পটুয়াখালী ইপিজেড চালুর পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত তিন বছরে প্রকল্পের ৪৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী দেড় বছরে বাকি কাজ কতটা সম্পন্ন করা সম্ভব হবে, তা নিয়ে তার ব্যক্তিগতভাবে সংশয় রয়েছে। তবে বর্তমান সরকার প্রকল্পের মেয়াদ ও ব্যয় না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিচ্ছে।

ইপিজেড চালু হলে পটুয়াখালীর লাখ লাখ বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুল হক নুর।

পরিদর্শনকালে পটুয়াখালী ইপিজেড নির্মাণ প্রকল্পের কর্মকর্তারা, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সংসদে বিরোধী

১২ ঘন্টা আগে


অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস
অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস

দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চেয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময়...

১৫ ঘন্টা আগে


মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিয়ে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিয়ে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা বলেও জানান তিনি।রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির

১৬ ঘন্টা আগে


ঢাকার প্রধান সড়কে ই-রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের
ঢাকার প্রধান সড়কে ই-রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের

রাজধানী ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে জোনভিত্তিক এসব যান চলাচলের সুযোগ রাখা হবে।রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয়...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom