হামজাকে স্থায়ীভাবে ফেরাতে শেফিল্ডের সঙ্গে সমঝোতা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়েছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে প্রায় বিনা ট্রান্সফার ফিতেই দলে নেওয়ার বিষয়ে দুই ক্লাবের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার।
ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজাকে দলে ফেরানোর উদ্যোগ নেয় শেফিল্ড। রোববার তাঁর মেডিকেল হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যেতে পারে তাঁকে।
২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। তাঁর পারফরম্যান্সে দলটি প্লে-অফ ফাইনাল পর্যন্ত উঠেছিল।
এদিকে লেস্টার সিটি টানা দুইবার অবনমনের শিকার হয়ে বর্তমানে লিগ ওয়ানে খেলছে। বেতন ব্যয় কমাতে হামজাকে ছেড়ে দিতে আগ্রহী ছিল ক্লাবটি। সেই সুযোগেই তাঁকে স্থায়ীভাবে দলে ফেরানোর উদ্যোগ নেয় শেফিল্ড।
শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গেও হামজার সম্পর্ক পুরোনো। ওয়াটফোর্ড ও শেফিল্ড-দুই দলেই ওয়াইল্ডারের অধীনে খেলেছেন তিনি। হামজার অভিজ্ঞতা ও সামর্থ্যের প্রশংসা করে এর আগে ওয়াইল্ডার তাঁকে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ করেছিলেন।
হামজাকে ফেরানোর পাশাপাশি দলটির রক্ষণভাগ আরও শক্তিশালী করতে শেষ মুহূর্তে একজন সেন্টার-ব্যাকও দলে নেওয়ার চেষ্টা করছে শেফিল্ড ইউনাইটেড। বর্তমানে দলটির সেন্টার-ব্যাক হিসেবে রয়েছেন জ্যাফেট টাঙ্গাঙ্গা, মার্ক ম্যাকগিনেস ও জামাল ব্যাপটিস্ট। প্রয়োজনে রিস নরিংটন-ডেভিসও এই পজিশনে খেলতে পারেন।
সন্তানদের নিয়ে স্পেনে মেসি, কর্নেলার জার্সিতে চমক
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে পাঁচ বছর আগে স্পেন ছাড়লেও দেশটির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই স্পেনে ছুটে যান আর্জেন্টাইন তারকা। এবার সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। এরপর স্পেনে তার ভবিষ্যৎ নিয়ে নানা
২ ঘন্টা আগে
পন্টিংকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন জো রুট
পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪ রানে আউট হলেও নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।নিজের দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট রান করার রেকর্ড এখন রুটের দখলে। ইংল্যান্ডে তার মোট টেস্ট রান দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৪। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে
১৯ ঘন্টা আগে
মার্তিনেজকে দলে নিতে চেলসির সঙ্গে অ্যাস্টন ভিলার সমঝোতা
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। তাকে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডের চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ কোটি টাকা।দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে দুই বছরের চুক্তি করতে...
২ দিন আগে
ভারত-বাংলাদেশ সিরিজ সেপ্টেম্বরে নয়, সম্ভাব্য নতুন সময় জানুয়ারি
আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন নতুন সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের জানুয়ারির কথা উঠে এসেছে।ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ সফরের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।বিসিসিআইয়ের একটি সূত্র
২ দিন আগে
