জাতীয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলগুলোর উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত না বাড়িয়ে আগে সব দাবি পূরণের শর্ত দিলে এবং এরপরও সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিলে সেটিকে প্রকৃত সহযোগিতা বলা যায় না।

তিনি বলেন, ‘একতরফাভাবে আপনাদের সব দাবি মানতে হবে, তারপরও আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন না-এটা তো হতে পারে না। আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সমস্ত বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে। জাতি আপনাদের বক্তব্য জানতে পারবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে, আবার কিছু প্রস্তাবের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যও তৈরি হতে পারে। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি বলেন, ‘আমরা খুবই উন্মুক্ত। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব।’

বক্তব্যের শেষ পর্যায়ে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে কিছুটা হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’


অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস
অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস

দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চেয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময়...

১৫ ঘন্টা আগে


মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিয়ে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিয়ে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা বলেও জানান তিনি।রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির

১৬ ঘন্টা আগে


৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: নুরুল হক নুর
৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: নুরুল হক নুর

মাত্র ছয় মাসের সরকার এসে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।নুরুল হক নুর বলেন,...

১৭ ঘন্টা আগে


ঢাকার প্রধান সড়কে ই-রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের
ঢাকার প্রধান সড়কে ই-রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের

রাজধানী ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে জোনভিত্তিক এসব যান চলাচলের সুযোগ রাখা হবে।রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয়...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom