মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নিয়ে সৌদি-তুরস্ক ইতিবাচক: হুমায়ুন কবির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা বলেও জানান তিনি।
রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বাংলাদেশও এ জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি দেখছে না।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।
তবে দুই দেশের মধ্যে এই সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সংসদে বিরোধী
১২ ঘন্টা আগে
অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস
দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চেয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময়...
১৫ ঘন্টা আগে
৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি: নুরুল হক নুর
মাত্র ছয় মাসের সরকার এসে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।নুরুল হক নুর বলেন,...
১৭ ঘন্টা আগে
ঢাকার প্রধান সড়কে ই-রিকশা নিষিদ্ধের পরিকল্পনা সরকারের
রাজধানী ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক রিকশা চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে অভ্যন্তরীণ সড়কে জোনভিত্তিক এসব যান চলাচলের সুযোগ রাখা হবে।রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয়...
১৯ ঘন্টা আগে
