রাজধানীর গণ্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর গণ্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাতে গণ্ডারিয়ার একটি অফিসে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-চা-দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’-এর একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন আহত হয়েছেন।সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে সেতুর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি পদ্মা সেতুর ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা
১৫ ঘন্টা আগে
বিয়ের পর নতুন বউকে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে হামলা, নামিয়ে নিয়ে গেল যুবকেরা
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বরের বাড়ির উদ্দেশে রওনা হওয়া একটি মাইক্রোবাসের গতিরোধ করে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে তারা মাইক্রোবাস থেকে নতুন বউকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা...
২০ ঘন্টা আগে
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, যুবককে তুলে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।রোববার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে একটি ক্লাবঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন।আরাফাত উপজেলার বিশনন্দী ইউনিয়নের...
১ দিন আগে
মৃতদেহ গোসলের স্থান দখলকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষ, গুলির অভিযোগ
মৃতদেহ গোসল করানোর জন্য নির্ধারিত স্থান পরিষ্কার ও নির্মাণকাজকে কেন্দ্র করে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি স্থানীয় এক বিহারি নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিল্লাত ক্যাম্প ও তালাব...
১ দিন আগে
