সারাদেশ

বিয়ের পর নতুন বউকে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে হামলা, নামিয়ে নিয়ে গেল যুবকেরা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


বিয়ের পর নতুন বউকে নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে হামলা, নামিয়ে নিয়ে গেল যুবকেরা

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউকে নিয়ে বরের বাড়ির উদ্দেশে রওনা হওয়া একটি মাইক্রোবাসের গতিরোধ করে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে তারা মাইক্রোবাস থেকে নতুন বউকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও বরযাত্রীরা নতুন বউকে নিয়ে মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে আনুমানিক ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করে। অভিযোগ রয়েছে, তারা গাড়িটি ঘিরে ভাঙচুর চালানোর পর একপর্যায়ে তামান্না আক্তারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। আকস্মিক ঘটনায় বরযাত্রীরা পরিস্থিতি বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে।

পরে জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের সঙ্গে তামান্নার প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি দুই পরিবার মেনে নেয়নি বলে জানা গেছে।

ঘটনার পর আতিকুর রহমান মিয়াদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!‘ লেখা একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে আতিকুর রহমান মিয়াদ ‘ডিউটি পাস’ পেয়েছিলেন।

হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী। তবে তিনি কীভাবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডিউটি পাস পেয়েছিলেন, তা তার জানা নেই।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ বলেন, আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী। তবে তার এমন কর্মকাণ্ড অত্যন্ত অন্যায়। রোববারের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি বলেন, মেয়ের পরিবার আইনগত ব্যবস্থা নিলে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। এ কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেয়ের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিদ্যুৎ-জ্বালানির সাময়িক সংকট পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া: বাবুল
বিদ্যুৎ-জ্বালানির সাময়িক সংকট পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া: বাবুল

দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী রেখে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে...

১৯ ঘন্টা আগে


কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অথর্ব এসপি
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অথর্ব এসপি

স্বাধীনতার পর ৫৫ বছরে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক আর কখনো হয়নি-এমন অভিযোগ উঠেছে। জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় ৮৮টি খুন, ১২৭টি ধর্ষণ এবং ২৯৭টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে ১৫০টিরও বেশি। এর পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি...

২০ ঘন্টা আগে


সিলেটে উদ্বোধন হলো ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’
সিলেটে উদ্বোধন হলো ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস...

২১ ঘন্টা আগে


লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে এমপি আবুল খায়ের: ‘আপা আর আসবেন না, এ চ্যাপ্টার ক্লোজড’
লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে এমপি আবুল খায়ের: ‘আপা আর আসবেন না, এ চ্যাপ্টার ক্লোজড’

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। তিনি বলেন, ‘হাসিনা কিন্তু যাওয়ার সময় ডানে-বামে তাকানোর সুযোগ পায়নি, হাসিনা পালিয়ে গেছে। আজকে যারা নতুন করে স্বপ্ন দেখেন-আপা আসবে, আপার কবর রচিত হয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট। আপা আর আসবেন না। এ চ্যাপ্টার...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom