বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।
স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, সরকারি খাস জমিতে মহিষ চড়াতে হলে খামারিদের প্রতি মহিষের জন্য মাসে ২০০ টাকা করে দিতে হচ্ছে। টাকা না দিলে মহিষগুলোকে চরে ঘাস খেতে দেওয়া হয় না।
খামারিরা জানান, বর্তমানে চরে ৪৭৮টি মহিষ রয়েছে। প্রতি মহিষের জন্য মাসে ২০০ টাকা করে দিতে হলে মোট ৯৫ হাজার ৬০০ টাকা চাঁদা দিতে হয়। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ চাঁদা আদায়ের সঙ্গে স্থানীয় সাবেক ছাত্রদল নেতা মাইনুদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাইনুদ্দিন। তিনি দাবি করেন, জেলেদের মাছ ধরার চাই ভেঙে ফেলায় জরিমানা হিসেবে খামারিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশও হয়েছে। সেখানে টাকা তার কাছে জমা রাখা হয়েছে এবং নিজের মহিষের জন্যও তিনি টাকা দিয়েছেন বলে দাবি করেন।
অন্যদিকে মহিষ পালকদের দাবি, তাদের কোনো মহিষ জেলেদের মাছ ধরার চাই ভাঙেনি এবং এ কারণে কোনো জরিমানাও দেওয়া হয়নি।
এদিকে খাবার বা ঘাসে বিষাক্ত পদার্থ মেশানোর কারণে মহিষগুলো অসুস্থ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে মহিষগুলোকে বিষ দেওয়া হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর নমুনা সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্তের পর বিষয়টি জানা যাবে।
মহিষপ্রতি ২০০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগের বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও
১৩ ঘন্টা আগে
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
৩ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
৩ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৪ দিন আগে
