বানিজ্য

সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


সরকারি চাকরিজীবীদের ৯ম পে-স্কেল অনুমোদন, পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

ছবি: সংগৃহীত


সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেল চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে এবং তিন ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদেরও আর্থিক সুবিধা বাড়বে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ৯ম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়।

নতুন পে-স্কেল অনুযায়ী, পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

পেনশন বৃদ্ধির হার হবে-

  • ৯ হাজার টাকা বা এর নিচে: ১০০ শতাংশ

  • ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা: ৭৫ শতাংশ

  • ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা: ৬৫ শতাংশ

  • ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা: ৬০ শতাংশ

  • ৪০ হাজার ১ টাকা বা তার বেশি: ৫৫ শতাংশ

এর ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরা বেশি হারে সুবিধা পাবেন।

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক বেতন

৯ম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে। তিন ধাপে এর বাস্তবায়ন করা হবে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী-

 

এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।


সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো

রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...

১৫ ঘন্টা আগে


শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম

রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...

৭ দিন আগে


বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬

১৩ দিন আগে


শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি

রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...

১৪ দিন আগে

Dr.Mahfuzul Alom