প্রায় ৭ হাজার কোটি টাকা খেলাপির শঙ্কা, চিনিকলের ঋণে চাপে সোনালী ব্যাংক
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর ঋণ আদায় না হওয়ায় বড় ধরনের আর্থিক চাপে পড়েছে সোনালী ব্যাংক। সরকারি গ্যারান্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) ও এর অধীন চিনিকলগুলোর প্রায় ৭ হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। একই সঙ্গে বকেয়া ঋণের বিপরীতে সরকারি বন্ড ইস্যু অথবা নতুন করে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার অনুরোধ জানিয়েছে সোনালী ব্যাংক।
গত ১৯ আগস্ট অর্থ বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান জানান, এসব ঋণ অনাদায়ী থাকলে ব্যাংককে বিপুল পরিমাণ প্রভিশন সংরক্ষণ করতে হবে। এতে ব্যাংকের প্রভিশন ঘাটতি বাড়ার পাশাপাশি মুনাফায়ও নেতিবাচক প্রভাব পড়বে।
ব্যাংক সূত্রে জানা গেছে, বিএসএফআইসি ও এর অধীন ৯টি চিনিকলকে বিভিন্ন সময়ে মোট ৩ হাজার ১০৫ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। এর মধ্যে শুধু বিএসএফআইসির অনুকূলে বিতরণ করা ঋণের মূল পাওনা ২ হাজার ৭৬২ কোটি টাকা।
দীর্ঘদিন ঋণ পরিশোধ না হওয়ায় সুদ ও অন্যান্য চার্জ যুক্ত হয়ে মোট পাওনা দাঁড়িয়েছে ৭ হাজার ১৯২ কোটি টাকা। এর মধ্যে ২৫৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে বর্তমানে নিট বকেয়া রয়েছে প্রায় ৬ হাজার ৯৩৮ কোটি টাকা।
গ্যারান্টির মেয়াদ শেষ
ব্যাংক সূত্র বলছে, বিএসএফআইসির ঋণের বিপরীতে ১ হাজার কোটি টাকার সরকারি গ্যারান্টি ছিল। কিন্তু ওই গ্যারান্টির মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়ে গেছে। এর আগে বিএসএফআইসি ও চিনিকলগুলোর ঋণের বিপরীতে সোনালী ব্যাংকের অনুকূলে দেওয়া মোট ছয়টি সরকারি গ্যারান্টির মেয়াদ বাড়ানো হয়েছিল। বর্তমানে সেগুলোর মেয়াদও শেষ হয়ে যাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
সরকারি গ্যারান্টি ও ত্রিপক্ষীয় চুক্তির কারণে এতদিন ঋণের হিসাব মেয়াদোত্তীর্ণ হলেও তা শ্রেণিকৃত করা হয়নি। তবে সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকে এসব ঋণ পুনরায় শ্রেণিকৃত বা খেলাপি হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে সোনালী ব্যাংক।
এ অবস্থায় ব্যাংকের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হচ্ছে। ২০২৫ সালের মার্চে সুদ মওকুফ করে অবশিষ্ট আদায়যোগ্য অর্থের বিপরীতে সরকারি বন্ড ইস্যুর উদ্যোগ নিতে অর্থ বিভাগকে অনুরোধ করা হয়।
পরে গত ৬ জানুয়ারি বকেয়া অর্থ পরিশোধ অথবা সমপরিমাণ সরকারি গ্যারান্টি দেওয়ার আবেদন জানানো হয়। ২৬ এপ্রিলও একই বিষয়ে চিঠি দেওয়া হয়। সর্বশেষ ১৯ আগস্ট আবারও সরকারি গ্যারান্টি, সরকারি বন্ড অথবা সরাসরি বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে সোনালী ব্যাংক।
বাড়বে প্রভিশনের চাপ
ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারি গ্যারান্টির মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এসব ঋণের বিপরীতে বড় অঙ্কের প্রভিশন রাখতে হবে। এতে সোনালী ব্যাংকের প্রভিশন ঘাটতি বাড়তে পারে এবং ব্যাংকের মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে একক ঋণগ্রহীতার ক্ষেত্রে নির্ধারিত ঋণসীমা বা ‘সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট’ অতিক্রম করা ঋণ নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার অগ্রগতি জানাতে সোনালী ব্যাংককে বলা হয়েছে।
লোকসানে চিনিকল, সরকারের কাছে পাওনা ৮ হাজার কোটি
বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের আওতায় রয়েছে ১৫টি চিনিকল। ২০২০ সালে এর মধ্যে ছয়টি চিনিকল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে চালু থাকা নয়টি চিনিকলের অধিকাংশই লোকসানে রয়েছে।
বিএসএফআইসির কর্মকর্তাদের দাবি, উৎপাদন ব্যয় ও সরকার নির্ধারিত বিক্রয়মূল্যের পার্থক্যের কারণে ‘ট্রেড গ্যাপ’ তৈরি হচ্ছে। এ ছাড়া ভর্তুকি বাবদও সরকারের কাছে অর্থ পাওনা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেড গ্যাপ ও ভর্তুকি বাবদ সরকারের কাছে বিএসএফআইসির পাওনা দাঁড়িয়েছে ৮ হাজার ৪১ কোটি টাকা।
তাদের দাবি, এই অর্থ পাওয়া গেলে চিনিকলগুলোর আর্থিক সংকট অনেকটাই সামাল দেওয়া সম্ভব হতো এবং সোনালী ব্যাংকের ঋণসংক্রান্ত বর্তমান পরিস্থিতিও তৈরি হতো না।
সব মিলিয়ে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর দীর্ঘদিনের আর্থিক সংকট এখন সরাসরি দেশের বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একটি সোনালী ব্যাংকের ওপর চাপ তৈরি করছে। দ্রুত সরকারি উদ্যোগ না এলে প্রায় ৭ হাজার কোটি টাকার ঋণ খেলাপি হওয়ার পাশাপাশি ব্যাংকটির আর্থিক সূচকেও বড় ধরনের চাপ পড়তে পারে।
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা নিহত: ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. মোশাররফ হোসেন পনি।রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।তিনি বলেন, র্যাব-২ নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জানতে পারে, রনজিনা পারভীন হত্যা মামলার
১ দিন আগে
মসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্যমসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্য
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দড়ি পাওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ির...
৩ দিন আগে
দুই তরুণের মাঝে নিথর তরুণী, বাইকের নম্বর ঘিরে নতুন রহস্য
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মাঝরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আলোচিত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন তথ্য যাচাই করতে গিয়ে নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশনে দেওয়া দুটি মোবাইল নম্বরের একটি ভুয়া বলে ধারণা করা হচ্ছে, অন্যটি দীর্ঘদিন ধরে বন্ধ।মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪। নম্বর প্লেটের তথ্য...
৪ দিন আগে
মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি, আটক সঙ্গীও
সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মুরসালিন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তার সঙ্গে থাকা ওলিউর ইসলামকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছেবৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয়দের দাবি, মোটরসাইকেল কেনার কথা বলে হেতিমগঞ্জ বাজারে আসেন মুরসালিন। একটি...
৪ দিন আগে
