খেলাধুলা

জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। মেসির এমন ঘোষণায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে আবেগের ছায়া। বিদায়ী অধিনায়ককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর মতো তারকারা।

আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে মেসির ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো ডি পল ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের প্রতি মেসির নিঃশর্ত ভালোবাসা, হাল না ছাড়ার মানসিকতা এবং কঠিন পরিস্থিতিতেও নেতৃত্ব দেওয়ার প্রশংসা করেন তিনি।

ডি পল বলেন, মেসি শুধু মাঠে একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, দলের প্রতিটি খেলোয়াড়কে স্বাচ্ছন্দ্যে রাখার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সতীর্থদের প্রতি মেসির মানবিক আচরণ ও নেতৃত্বের কথাও স্মরণ করেন তিনি।

বার্তার শেষে ডি পল লেখেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়, তোমাকে ধন্যবাদ। আমাদের এত খুশি করার জন্য ধন্যবাদ। তুমি কল্পনাও করতে পারবে না কত হাসি তুমি ফুটিয়েছ। আমাদের স্মৃতিতে আজীবন তুমি অবিনশ্বর হয়ে থাকবে।’

মেসির জাতীয় দলের আরেক সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসও আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, একজন আর্জেন্টাইন, জাতীয় দলের সমর্থক, সতীর্থ ও বন্ধু হিসেবে মেসি তাকে যা দিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

পারেদেস আরও বলেন, মেসির অর্জন এবং একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তার মহানুভবতা নিয়ে কথা বলতে গেলে ভাষা হারিয়ে যায়। জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে দীর্ঘ পথচলার অংশ হতে পারাকে নিজের সৌভাগ্য বলেও উল্লেখ করেন তিনি।

নিকোলাস তাগলিয়াফিকো মেসির সঙ্গে আলিঙ্গনের একটি ছবি প্রকাশ করে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘সারাজীবনের জন্য ধন্যবাদ।’

বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মেসির কারণে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাওয়া এবং নিজের ক্যারিয়ারে কল্পনাতীত উচ্চতায় পৌঁছানোর কথা উল্লেখ করে তিনি বলেন, মেসির প্রতি তার শ্রদ্ধা চিরকাল থাকবে।

এর আগে সোমবার ইনস্টাগ্রামে দেওয়া অবসর ঘোষণায় মেসি জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক হলেও এখন তিনি মনে করছেন, সরে দাঁড়ানোর উপযুক্ত সময় এসেছে।

মেসি বলেন, তিনি জাতীয় দলের জার্সির জন্য সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। শুধু সাম্প্রতিক সময়ে দলীয় সাফল্যের সময় নয়, তারও বহু আগে থেকে তিনি জাতীয় দলের হয়ে লড়াই করে গেছেন।

মেসির ভাষায়, তার একমাত্র লক্ষ্য ছিল ফুটবলের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং একজন আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করা।

অন্যদিকে ক্রিস্টিয়ান রোমেরোও আবেগঘন বার্তায় মেসিকে উদ্দেশ করে বলেন, তিনি তাকে ভালোবাসেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা রাখেন। মেসি তাকে ও আর্জেন্টিনাকে যা দিয়েছেন, তার জন্য সারাজীবন কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তিনি।

মেসির বিদায়ের ঘোষণায় আর্জেন্টিনার ফুটবলে যে আবেগ তৈরি হয়েছে, সতীর্থদের এসব বার্তায় তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বহু বছর ধরে জাতীয় দলের জার্সিতে নেতৃত্ব দেওয়া মেসিকে সতীর্থরা শুধু কিংবদন্তি ফুটবলার হিসেবেই নয়, একজন নেতা, বন্ধু ও অনুপ্রেরণা হিসেবেও স্মরণ করছেন।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১০ দিন আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১৩ দিন আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১৫ দিন আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom