আর্জেন্টিনার জার্সিতে ইতি টানার ঘোষণা মেসির
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ সময় ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি জানান, সিদ্ধান্তটি নেওয়া তার জন্য ভীষণ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে তিনি বুঝতে পেরেছেন, জাতীয় দলকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়।
মেসি বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে গিয়ে হৃদয় ভেঙেছে এবং এখনো ভেতর থেকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সময়। আমি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি।’
জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি তুলে ধরে মেসি বলেন, তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে ভালোবাসেন এবং সবসময় ভালোবাসবেন। তবে এখন তাঁর জায়গা নেওয়ার মতো বেশ কিছু প্রতিভাবান তরুণ খেলোয়াড় উঠে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। দুই দশকের ভালোবাসা ও সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, মাঠের ভেতর থেকে সমর্থকদের উচ্ছ্বাস তিনি অনেক মিস করবেন। তবে জাতীয় দলকে বাইরে থেকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মেসি বলেন, ‘এখন আমি আপনাদেরই একজন হয়ে যাব। বাইরে থেকে সবসময় সমর্থন ও উৎসাহ দিয়ে যাব-ভালো সময়ে যেমন, খারাপ সময়েও; বরং খারাপ সময়েই আরও বেশি।’
পরিবারের পাশাপাশি জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মেসি। তাদের সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো সারাজীবন মনে রাখবেন বলেও জানান তিনি।
আর্জেন্টিনার হয়ে পাওয়া সাফল্য নিয়েও গর্বিত মেসি। সতীর্থদের সঙ্গে মিলে সমর্থকদের স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
বার্তার শেষে আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে মেসি লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দিয়েছেন। চলো আর্জেন্টিনা!’
মেসি জানান, ফাইনালের দুই দিন পর ২১ জুলাই তিনি বিদায়ের ঘোষণাটি লিখেছিলেন। তবে বাবাকে হারানোর পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। মেসির এমন ঘোষণায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে আবেগের ছায়া। বিদায়ী অধিনায়ককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো...
১ ঘন্টা আগে
সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ, খেলবেন গায়ানার হয়ে
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়ায় তার জায়গায় খেলবেন মিরাজ।মিরাজ শিগগিরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন। তবে তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির কত ম্যাচের চুক্তি হয়েছে, তা এখনো নিশ্চিত
১৫ ঘন্টা আগে
ইমরান খানের মুক্তি ও চিকিৎসার দাবিতে বাংলাদেশের পাইলট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তি এবং কারাগারে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে এবার বাংলাদেশের পক্ষ থেকে আওয়াজ তুলেছেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।ইমরান খানকে নিজের শৈশবের নায়ক উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তার প্রতি সমর্থন জানান পাইলট। তিনি ইমরানের সাহস,
১৮ ঘন্টা আগে
সন্তানদের নিয়ে স্পেনে মেসি, কর্নেলার জার্সিতে চমক
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে পাঁচ বছর আগে স্পেন ছাড়লেও দেশটির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই স্পেনে ছুটে যান আর্জেন্টাইন তারকা। এবার সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। এরপর স্পেনে তার ভবিষ্যৎ নিয়ে নানা
১ দিন আগে
