জাতীয়

অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস

অনলাইন ডেস্ক

১ মাস আগে


অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন, কালোবাজারি বন্ধের আশ্বাস

ছবি: সংগৃহীত


দেশের অভ্যন্তরীণ রুটে একই দিনে বিমানভাড়া দ্বিগুণ বা তারও বেশি হওয়ার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চেয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মজিবুর রহমান বলেন, সকালে কোনো অভ্যন্তরীণ রুটের বিমানভাড়া ৬ হাজার টাকা থাকলেও বিকেলে গিয়ে তা ১২ হাজার টাকা বা তারও বেশি হয়ে যায়। এ ধরনের ভাড়া যাত্রীদের জন্য অসহনীয় হয়ে উঠছে। বিমানভাড়া যাতে দ্বিগুণ বা তিনগুণ না হয়ে সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ঢাকা-চট্টগ্রাম রুটে যাওয়া-আসার টিকিটের নির্ধারিত মূল্য ১২ হাজার টাকা নয়। এ রুটে টিকিটের মূল্য ৬ হাজার ৪০০ টাকা।

মন্ত্রী বলেন, টিকিটের মূল্যের সঙ্গে সরকারের বিভিন্ন কর যুক্ত রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্ধারিত ভাড়ার মধ্যেই টিকিট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ফ্লাইট ছাড়ার আগে অনেকেই টিকিট কালোবাজারির চেষ্টা করেন। এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যাত্রীদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট কিনতে হবে না। তার প্রত্যক্ষ তদারকিতে নির্ধারিত মূল্যেই টিকিট বিক্রি নিশ্চিত করা হবে বলে সংসদ সদস্যদের আশ্বস্ত করেন তিনি।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৮ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৮ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom