রাজনীতি

৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

ছবি: সংগৃহীত


গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চ সফল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট কমিটির প্রস্তুতি এবং কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন নেতারা।

বৈঠকে জানানো হয়, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লক্ষাধিক মানুষের সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণের বিষয়ে নেতাদের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় দেশবাসীর প্রতি লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নিতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার ও মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক ও আতাউর রহমান সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. জিএম ফারুক এবং সাহিত্য ও সাংস্কৃতিক, প্রচার, আইটি ও চিকিৎসা বিভাগসহ দলের বিভিন্ন শাখার দায়িত্বশীলরা বৈঠকে উপস্থিত ছিলেন।


জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান
জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান

জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব শুধু বড় শিল্পে সীমাবদ্ধ নেই; ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সেবা খাতেও এর প্রভাব পড়ছে।সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে...

১৮ ঘন্টা আগে


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের

বর্তমান সরকারের সাড়ে ছয় মাসের মাথায় রাজপথে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কারে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে জোটটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী...

২৩ ঘন্টা আগে


গুমবিরোধী আইন নিয়ে হাসিনুর রহমানের ক্ষোভ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না’
গুমবিরোধী আইন নিয়ে হাসিনুর রহমানের ক্ষোভ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না’

প্রণীত গুম সংক্রান্ত আইনের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক।রোববার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে, তার

১ দিন আগে


গুম প্রতিরোধ দিবসে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি
গুম প্রতিরোধ দিবসে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom