ক্যাম্পাস

ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং তাঁদের নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিল চলাকালে ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

মিছিলে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মো. ইউসুফ আলী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবার ও শিক্ষার্থীরা উদ্বেগের মধ্যে রয়েছেন। অবিলম্বে তাঁদের সন্ধান নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি বলেন, তাঁরা জীবিত না থাকলে অন্তত তাঁদের কবরের সন্ধান পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নিখোঁজের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউসুফ আলী আরও অভিযোগ করেন, নিখোঁজের ঘটনায় অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক-কর্মকর্তা এখনো দায়িত্ব পালন করছেন। তৎকালীন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের প্রকাশ্যে চলাফেরার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

তদন্ত কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির অগ্রগতি ও স্পষ্ট প্রতিবেদন প্রকাশের দাবি জানান ছাত্রশিবির সভাপতি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে কার্যকর উদ্যোগ নেবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানের দাবিতে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।


রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে শিবিরের প্রশ্ন
রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে শিবিরের প্রশ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে দেখানো ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তার দাবি, দেখানো ব্যয়ের সঙ্গে বাস্তব খরচের সামঞ্জস্য নেই এবং সামগ্রিক ব্যয়ের কথা বলে জিএস নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন।মঙ্গলবার (২৫...

৫ দিন আগে


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের অভিনন্দন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অভিনন্দন বার্তায় কুবি উপাচার্য বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের...

৯ দিন আগে


১১ মাসে ডাকসুতে যে কাজ করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
১১ মাসে ডাকসুতে যে কাজ করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু যে কাজ করেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে কেউ করতে পারেনি।শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’...

৯ দিন আগে


জবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ছাত্রলীগের শোক ব্যানার
জবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ছাত্রলীগের শোক ব্যানার

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শোক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।শুক্রবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে ব্যানারটি টানান সংগঠনটির নেতাকর্মীরা।ব্যানারে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom