রাজনীতি

গুমবিরোধী আইন নিয়ে হাসিনুর রহমানের ক্ষোভ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না’

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


গুমবিরোধী আইন নিয়ে হাসিনুর রহমানের ক্ষোভ, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না’

ছবি: সংগৃহীত


প্রণীত গুম সংক্রান্ত আইনের তীব্র সমালোচনা করেছেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘এই আইনে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীও প্রমাণ করতে পারবেন না যে, তার স্বামী গুম ছিলেন।’

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের হাসিনুর রহমান বলেন, তারা আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলেন এবং গুমের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। স্পিকার তাঁদের বক্তব্যে দ্বিমত করেননি এবং বিষয়গুলো নিয়ে সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

বর্তমান গুমবিরোধী আইনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ত্রুটিপূর্ণ আইন তাঁরা চান না। এ বিষয়ে তাঁদের ধৈর্যেরও সীমা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় দেশ ও জনগণের স্বার্থে আগামী ৫ তারিখের লংমার্চসহ সব কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হাসিনুর রহমান।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।


৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এ বৈঠক অনুষ্ঠিত...

২ ঘন্টা আগে


গুম প্রতিরোধ দিবসে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি
গুম প্রতিরোধ দিবসে স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ আমলে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের সভাপতিত্বে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি

১৬ ঘন্টা আগে


আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল

১ দিন আগে


ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom