ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই পাল্টা আঘাত হানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসির দাবি, নির্ভুলভাবে পরিচালিত হামলায় বিমানঘাঁটি দুটির কারিগরি ও যান্ত্রিক অবকাঠামো, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং যুদ্ধবিমান রাখার শেডগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আইআরজিসি বলেছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব আরও তীব্র ও বিধ্বংসী হবে।
এর আগে রোববার (৩০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে থাকা দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে সমুদ্র-মাইন বহনকারী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ কারণে ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তবে আইআরজিসি দাবি করেছে, মার্কিন হামলায় কয়েকজন সেনা সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
এর পরপরই তেহরান পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের উদ্যোগে জুনে সাময়িক সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে বিরোধকে কেন্দ্র করে জুলাই থেকে দুই দেশের মধ্যে আবারও সামরিক উত্তেজনা তীব্র হয়েছে।
তবে ইরানের হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি
নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন হাজারের বেশি মানুষ। জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনসহ মোট ৭৫০...
১৭ ঘন্টা আগে
মুসলিমদের বিভেদই শত্রুপক্ষের মূল লক্ষ্য: খামেনি
বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।শনিবার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানসহ মুসলিম দেশগুলোর বর্ণ, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির বৈচিত্র্যকে নিজেদের স্বার্থে বিভেদ ও দ্বন্দ্ব তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়
১৯ ঘন্টা আগে
‘আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউও পারবে না’: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, মার্কিন
১ দিন আগে
বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব নাকচের কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল নেপালের
ভয়াবহ আকস্মিক বন্যায় বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রস্তাব প্রথমে নাকচ করলেও কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করেছে নেপাল সরকার। আন্তর্জাতিক চাপের মুখে দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিতভাবে কাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উদ্ধার ও অনুসন্ধানকাজে বিদেশি দলের...
১ দিন আগে
