আন্তর্জাতিক

বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব নাকচের কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল নেপালের

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব নাকচের কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল নেপালের

ছবি: সংগৃহীত


ভয়াবহ আকস্মিক বন্যায় বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রস্তাব প্রথমে নাকচ করলেও কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করেছে নেপাল সরকার। আন্তর্জাতিক চাপের মুখে দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিতভাবে কাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উদ্ধার ও অনুসন্ধানকাজে বিদেশি দলের সহযোগিতার প্রয়োজন নেই। তবে কয়েক ঘণ্টা পরই মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সরকার আগের অবস্থান থেকে সরে এসেছে।

গত ২৬ আগস্ট ভোতিকোশি ও এর শাখা নদী লেহন্দে নদীর একটি ব্যারিয়ার হ্রদ ভেঙে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া এবং সীমান্তের ওপারে চীনের তিব্বতের গিরং এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়।

প্রাকৃতিক কারণে নদীর পানির প্রবাহ আটকে তৈরি হওয়া জলাধারকে ব্যারিয়ার হ্রদ বলা হয়। সেটি ভেঙে বিপুল পরিমাণ পানি নেমে আসার সময় কাদা, পাথর ও ধ্বংসাবশেষও সঙ্গে ভেসে আসে। এতে দুই দেশের বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নেপালেই নিখোঁজ ১ হাজার ৯২৪

কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসাব অনুযায়ী, এই আকস্মিক বন্যায় শুধু নেপালেই ১ হাজার ৯২৪ জন নিখোঁজ হয়েছেন। চীনের তিব্বত অঞ্চলে নিখোঁজ রয়েছেন আরও ৫৫৮ জন।

নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতি নাগরিকদের পাশাপাশি প্রায় ৩৫টি দেশের ৮০০ বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন।

বন্যার পর নেপালি বাহিনীকে উদ্ধারকাজে সহযোগিতা করতে ভারত, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ কাঠমান্ডুর কাছে প্রস্তাব দেয়। কিন্তু শুরুতে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে নেপাল সরকার।

তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য নেপালের নিজস্ব উদ্ধারকারী বাহিনী যথেষ্ট দক্ষ। তাই বিদেশি দলের সহযোগিতার প্রয়োজন নেই।

কয়েক ঘণ্টাতেই বদলে গেল সিদ্ধান্ত

শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের সহযোগিতার প্রস্তাব আসা স্বাভাবিক। তবে নেপালের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে এবং এই মুহূর্তে বিদেশি উদ্ধারকারী দলের প্রয়োজন নেই।

এর কয়েক ঘণ্টা পরই সরকারের অবস্থানে পরিবর্তন আসে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে জানান, সরকার এখন নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিতভাবে কাজ করার অনুমতি দেবে।

তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং বিশেষজ্ঞদের নেপালে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ব্যাপক চাপ এসেছে। বিশেষ করে বিভিন্ন দেশের নাগরিক নিখোঁজ থাকায় এই চাপ আরও বেড়েছে।

ওই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সংখ্যক বিদেশি বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ফলে ভয়াবহ বন্যার পর প্রথমে বিদেশি সহযোগিতা প্রত্যাখ্যান করলেও আন্তর্জাতিক চাপ এবং বিপুলসংখ্যক বিদেশি নাগরিক নিখোঁজ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সীমিত পরিসরে বিদেশি উদ্ধারকারী দলকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

সূত্র: কাঠমান্ডু পোস্ট


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom