নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন হাজারের বেশি মানুষ। জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনসহ মোট ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
নেপাল সরকার জানিয়েছে, দেশটিতে কয়েক শতাধিক বিদেশিসহ মোট ২ হাজার ৪৯৮ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে তিব্বতে বিদেশি সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত থাকায় সেখানকার প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।
টানেলে আটকা শতাধিক শ্রমিক
একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শতাধিক শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের মন্ত্রী সুদান গুরুং জানান, শনিবার রাতে নেপালি সেনাবাহিনী ত্রিশুলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে পাইপ ঢুকিয়ে বাতাস সরবরাহ শুরু করেছে।
তবে রাতভর বৃষ্টি ও নদীর পানি বাড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় বরফ ও ধ্বংসাবশেষের প্রবল স্রোতে ৯৩৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
উদ্ধারকাজে সহায়তার জন্য ভারতের ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এবং চীনের নয় সদস্যের টানেল উদ্ধারকারী দল নেপালে পৌঁছেছে।
নতুন হ্রদ তৈরির আশঙ্কা
ভূমিধসের পর তিব্বত সীমান্তের কাছে নতুন একটি হ্রদ তৈরি হচ্ছে বলে জানিয়েছে সিসিটিভি। এটি আগে খালি হয়ে যাওয়া একটি হ্রদ থেকে মাত্র ২ দশমিক ৮ কিলোমিটার দূরে। নতুন হ্রদটি উদ্ধারকাজে আরও বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝুঁকি বিবেচনায় গিরং সীমান্তবন্দর এলাকার উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
পুনর্গঠনে প্রয়োজন ‘বিলিয়ন বিলিয়ন ডলার’
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগের পর দেশটির পুনর্গঠনে ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ প্রয়োজন হতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, হিমবাহ ধসে পড়ার কারণেই এই ভয়াবহ দুর্যোগের সূত্রপাত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, চীন-নেপাল সীমান্তের উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে বরফ ও ধ্বংসাবশেষের প্রবল স্রোত নিচের দিকে নেমে আসে।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিল বলেছেন, আকস্মিক হিমবাহ ধস ও বন্যা হিমালয় অঞ্চলের ভঙ্গুর পরিবেশের চিত্র স্পষ্ট করে তুলেছে।
রেড ক্রসের তথ্য অনুযায়ী, নেপালে প্রায় ৯৩ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন। নেপাল ভারী সরঞ্জাম বহনে সক্ষম ড্রোন, ডিএনএ পরীক্ষার কিট ও মরদেহ সংরক্ষণের ফ্রিজার ইউনিটসহ আন্তর্জাতিক সহায়তা চেয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা প্রায় ৩৬ লাখ ডলার করে, যুক্তরাজ্য ৬৮ লাখ ডলার, জাতিসংঘ ২৫ লাখ ডলার এবং ইউরোপীয় ইউনিয়ন ২৩ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আইএফআরসি ১০ লাখ ডলারের বেশি বরাদ্দ দিয়েছে এবং জরুরি তহবিল সংগ্রহ শুরু করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সহায়তার আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়া বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে যুক্তরাষ্ট্রের...
২ ঘন্টা আগে
মুসলিমদের বিভেদই শত্রুপক্ষের মূল লক্ষ্য: খামেনি
বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।শনিবার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানসহ মুসলিম দেশগুলোর বর্ণ, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির বৈচিত্র্যকে নিজেদের স্বার্থে বিভেদ ও দ্বন্দ্ব তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়
১৯ ঘন্টা আগে
‘আমরা তেল বিক্রি করতে না পারলে অন্য কেউও পারবে না’: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, মার্কিন
১ দিন আগে
বিদেশি উদ্ধারকারী দলের প্রস্তাব নাকচের কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদল নেপালের
ভয়াবহ আকস্মিক বন্যায় বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রস্তাব প্রথমে নাকচ করলেও কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করেছে নেপাল সরকার। আন্তর্জাতিক চাপের মুখে দেশটির নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিতভাবে কাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, উদ্ধার ও অনুসন্ধানকাজে বিদেশি দলের...
১ দিন আগে
