আন্তর্জাতিক

মুসলিমদের বিভেদই শত্রুপক্ষের মূল লক্ষ্য: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


মুসলিমদের বিভেদই শত্রুপক্ষের মূল লক্ষ্য: খামেনি

ছবি: সংগৃহীত


বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

শনিবার (৩০ আগস্ট) এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানসহ মুসলিম দেশগুলোর বর্ণ, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি ও রাজনীতির বৈচিত্র্যকে নিজেদের স্বার্থে বিভেদ ও দ্বন্দ্ব তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় শত্রুপক্ষ।

খামেনি সতর্ক করে বলেন, ইসলামি উম্মাহর বিভাজন ও দুর্বলতা পর্যবেক্ষণ করছে শত্রু গোষ্ঠীগুলো। সুযোগ পেলেই তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। তাই মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্ব তুলে ধরে খামেনি বলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনের জনগণ এতটা অসহায় ও নিপীড়িত হতো কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একইভাবে ফার্স উপসাগরীয় দেশগুলো ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকলে হাজার মাইল দূরের কোনো দখলদার শক্তি তাদের সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেত না বলেও মন্তব্য করেন তিনি।

মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তাদের পরিকল্পনা বুঝে মোকাবিলার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি আমেরিকার শাসকগোষ্ঠী ও জায়নবাদী শাসনব্যবস্থাকে মুসলিম ঐক্যের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, তারা শুধু ইরান বা প্রতিরোধ ফ্রন্টের শত্রু নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার মুসলিম জনগোষ্ঠীর জন্যও বড় হুমকি।

সূত্র: আল জাজিরা


সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার
সরকারি অর্থে ব্যক্তিগত কর্মচারীদের বেতন, শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

সরকারি অর্থ ব্যবহার করে নিজের ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) তাকে হেফাজতে নেয়।নাম প্রকাশ না করার শর্তে সিআইএবিওসির এক কর্মকর্তা এএফপিকে জানান, সাবেক

১৭ ঘন্টা আগে


পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?
পাকিস্তানের সামরিক প্রস্তুতি ঘিরে ভারতে উদ্বেগ, নতুন হামলার আশঙ্কা?

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন, সীমান্ত এলাকায় ভারী কামান মোতায়েন এবং বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের ঘটনায় ভারতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব পদক্ষেপের পেছনে ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দিল্লির গোয়েন্দাদের একটি অংশ।গত ২৯ আগস্ট ইসলামাবাদের কাছে...

২০ ঘন্টা আগে


ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
ইরানের পাল্টা হামলায় জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরের দিকে যুক্তরাষ্ট্রের...

১ দিন আগে


নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তিন হাজারের বেশি মানুষ। জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, নেপালে ৭৩৪ জন এবং তিব্বতে ১৬ জনসহ মোট ৭৫০...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom